| ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

তামিম ও রিয়াদ কি একই সুতায় বাধা!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ০২ ২২:৪৪:৪৫
তামিম ও রিয়াদ কি একই সুতায় বাধা!

আলমের খান: দেশের ক্রিকেটে ক্যাপ্টেন কিংবা নির্বাচকদের চেয়ে কোচের ভূমিকা যে অনেক বেশি তা মোটামুটি সবারই জানা। তাই কোচের প্রায় সব সিদ্ধান্তকেই এক বাক্যে মেনে নিতে হয় টিম ম্যানেজমেন্টের। তবে এবারের প্রেক্ষাপট খানিকটা ভিন্ন। প্রধানমন্ত্রীর কাছে থেকে যে পাওয়ার অফ এটর্নি নিয়ে দলে যোগ দিচ্ছেন তামিম ইকবাল খান। তামিমের দলের অধিনায়ক বহাল থাকা এবং দেশে ফেরাই যেন ভাগ্য খুলে দিচ্ছে রিয়াদের। রিয়াদ যে চন্ডিকা হাথুরিসিংহের পরিকল্পনার বাইরে চলে গিয়েছিল তা ক্রীড়া জগতের সাথে যুক্ত প্রায় সবাই জানতেন। যদিও মৌখিকভাবে রিয়াদের অনুপস্থিতিকে বিশ্রামের নাম দেওয়া হয়েছে।

তবু একটি ওপেন সিক্রেটের মতোই ছিল ব্যাপারটি। অধিনায়ক তামিম অবশ্য রিয়াদকে নিজের বিশ্বকাপ দলে নিতে ছিলেন বদ্ধপরিকর। তবে বাংলাদেশ দলে তামিমের কথার মূল্য ঠিক ততটাই যতটা ঘর জামাই স্বামীর থাকে নিজ সংসারে। মূল ক্ষমতা প্রধান কোচ চন্ডীকা হাথুরিসিংহ এবং তারপরে নির্বাচকমন্ডলীর কাছেই ছিল। তবে সময়ের পালা বদলে এখন সর্বময় ক্ষমতার অধিকারী তামিম ইকবাল খান।

মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তামিমের ঠিক কি কি বিষয় নিয়ে বৈঠক হয়েছিল তা অজানাই থাকছে। তবে নিশ্চিতভাবেই দলের উপর তামিমের প্রভাব এখন আগের চেয়ে বেশি থাকবে। তামিম অবশ্য সংবাদ মাধ্যমে এতোটুকু বলেছেন প্রধানমন্ত্রীর কাছে নিজের অভিযোগগুলো তিনি জানিয়েছেন এবং এই ব্যাপারে প্রধানমন্ত্রী তাকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। এছাড়াও তামিমের চাওয়াতেই মাশরাফি বিন মর্তুজাকে মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থাৎ তামিম নিজের দল ভারি করছেন যাতে দলের যে কোনো সিদ্ধান্তে তামিমের ভূমিকাই থাকে মুখ্য।

নিজের পুরনো সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের প্রতি যে তামিমের খানিকটা দুর্বলতা রয়েছে তা জানা কথা। মুশফিক কিপিং বাদ দিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন কিনা এমন প্রশ্নে তামিম বলেন তিনি যতদিন অধিনায়ক আছেন মুশফিকের কাঁধেই থাকবে কিপিংয়ের গুরুভার । মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াতো তিনি নিজের ফিনিশিং লাইনআপের কথা কল্পনাও করতে পারেন না। তবুও এই ক্ষেত্রে তার কথা শেষ পর্যন্ত গ্রাহ্য করেনি টিম ম্যানেজমেন্ট তথা প্রধান কোচ। তবে তামিমের এই নতুন পথ চলায় যে দলে তার ভূমিকায় আসবেন নতুনত্ব এটি মোটামুটি নিশ্চিত।

মাহমুদুল্লাহ রিয়াদও ফিরেছেন ৩২ সদস্যের দলে। এমনকি তিনি পরবর্তীতে ২২ সদস্যের দলে থাকবে এটিও নিশ্চিত। রিয়াদকে দলে রেখেও একাদশের বাইরে রাখেন কিনা ম্যানেজমেন্ট এটিই এখন দেখার পালা। অবশ্য রিয়াদের ফর্ম কিন্তু আহামরি খারাপ নয়। বরঞ্চ মূল একাদশে খেলা অনেক ক্রিকেটারের তুলনায় রিয়াদ থাকবে এগিয়ে। রিয়াদের শেষ ১০ ওয়ানডে ইনিংসে তার গড় ৩৪.৭। রান ৩৪৭। শেষ ১০ ইনিংসের পরিসংখ্যানে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানেই থাকবে তার নাম। এই দশ ম্যাচে রিয়াদ খেলেছেন ত্রিশূর্ধ্ব পাঁচটি ইনিংস।

যার দুটি রূপান্তর করেছেন ফিফটিতে। রিয়াদের যে জিনিসটি নিয়ে সবচেয়ে সমালোচনা হয়েছে সেই স্ট্রাইকরেটও আহামরি খারাপ নয়। ৭০ ঊর্ধ্বেই রয়েছে। তবুও এত বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন একটি ক্রিকেটারের কাছে নিশ্চিতভাবেই এত সাদামাটা পারফরম্যান্স আশা করে না টিম ম্যানেজমেন্ট। তার উপর দলের তরুণ কান্ডারীরাও ধীরে ধীরে জ্বলে উঠছে। ফলস্রুতিতে পুরাতন রিয়াদের জায়গায় নতুনত্বের পথিক হতে পারেন এমন কাউকেই বিবেচনা করতে চাচ্ছিলেন প্রধান কোচ। তবে তামিম বোধ হয়তা হতে দিবেন না। দুজনের এই ভিন্ন মতাদর্শে শেষ পর্যন্ত কে জয়ী হয়ে ওঠেন এই খেলা দেখাই এখন বাকি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ...

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ...

ফুটবল

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

ক্রীড়া প্রতিবেদক: এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ...

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

এশিয়ান কাপ ফুটবল: চীনের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ, ২ গোলে পিছিয়ে প্রথমার্ধ ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ৪৬ ...