| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রাজিল বনাম ফ্রান্স মাঠে নামছে বিকালে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২৯ ১১:৪৬:৫১
ব্রাজিল বনাম ফ্রান্স মাঠে নামছে বিকালে

ছেলেদের বিশ্বকাপে বরাবরই হট ফেবারিট ব্রাজিল। বিশ্বমঞ্চে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে সেলেসাওরা। কিন্তু মেয়েদের ফুটবলে অনেকটা পিছিয়ে লাতিন আমেরিকার দেশটি। র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পর্যায়ে থাকলেও কখনোই নারী বিশ্বকাপে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের।

তবে এবার সেই অধরা সোনালি ট্রফি জয়ের মিশনে শুক্রবার (২৯ জুলাই) বিকেলে মাঠে নামছে সেলেসাওদের মেয়েরা। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেবারিট ফ্রান্স। এর আগে, পানামাকে ৪-০ গোল বিধ্বস্ত করেছিল তারা। আর তাই এই ম্যাচে কিছুটা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ব্রাজিল।

অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে পাঁচে থাকা ফ্রান্সও চাইবে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে। নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল জ্যামাইকার সঙ্গে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা। তাই এই ম্যাচে হারলেই কিংবা ড্র করলে নক-আউটে উঠার লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকবে তাদের। এমন কঠিন সমীকরণে জয়ের বিকল্প নেই হার্ভে রেনারের শিষ্যদের সামনে।

এই ম্যাচে বাড়তি নজরে থাকবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আরি বোর্গেস। আগের ম্যাচে হ্যাটট্রিকের পাশাপাশি এক অ্যাসিস্টে ব্রাজিলকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন তিনি। এ ছাড়া রক্ষণভাগে চমক দেখাতে পারেন অধিনায়ক রাফায়েলে।

অন্যদিকে হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুঃসংবাদ ফ্রান্স শিবিরে। কাফ মাসলের ইনজুরির কারণে এই ম্যাচের স্কোয়াডে না-ও দেখা যেতে পারে নিয়মিত অধিনায়ক উইন্ডি রেনার্ডকে। সেই সঙ্গে লেস ব্লুজদের আরেক তারকা সেলমা বাচাও এই ম্যাচে থাকছেন না।

ফ্রান্সের সঙ্গে এর আগে ১১ বারের দেখায় কখনোই জিততে পারে ব্রাজিল। ফরাসি মেয়েদের ৬ জয়ের বিপরীতে ড্র হয়েছে ৫ ম্যাচে। সবশেষ চারবারের দেখায় প্রতিবারই হেরেছে সেলেসাওরা। ২০১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিলিয়ান মেয়েরা।

ব্রাজিল–ফ্রান্স

বিকেল ৪টা, গাজী টিভি ও টি স্পোর্টস

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...