| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সৌরভের চোখে সর্বকালের সেরা একাদশে নেই বিরাট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২৫ ১২:৫৯:৩০
সৌরভের চোখে সর্বকালের সেরা একাদশে নেই বিরাট

বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বর্তমানে ঠিক কেমন সম্পর্ক রয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৮ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ১১৩টি টেস্ট ম্যাচে মোট ৭,২১২ রান করেছেন। পাশাপাশি ৩১১টি একদিনের ম্যাচে 'মহারাজ' মোট ১১, ৩৬৩ রান করেছেন।

সম্প্রতি সৌরভের একটি পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লর্ডস ক্রিকেটের ইউটিউব চ্যানেলে তিনি নিজের পছন্দের বিশ্ব ক্রিকেটের সেরা একাদশ বেছে নিয়েছেন। ভিডিয়োটি বেশ কয়েক বছরের পুরনো হলেও, সম্প্রতি সেটা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। কিন্তু আশ্চর্য্যের বিষয় হল, সৌরভের এই সেরা একাদশে বিরাট কোহলিরই নাম কোথাও নেই। সেকারণে ফ্যানেরাও খানিকটা হতাশই হয়ে পড়েছেন।

আজ্ঞে হ্যাঁ, সৌরভ তাঁর সর্বকালের সেরা একাদশে বিরাট কোহলিকেই রাখেননি। সৌরভের সঙ্গে বিরাট কোহলির যে ঝামেলা রয়েছে, সেটা আজ আর কারোর অজানা নয়। সেকারণেই তিনি বিরাটের নাম জেনেবুঝে এড়িয়ে গিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ভিডিয়োটি সৌরভ-বিরাট দ্বৈরথের অনেক আগেই শ্যুট করা হয়েছিল। বরং সেই তালিকায় অস্ট্রেলিয়ার চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। রয়েছেন দুজন করে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, একজন ব্রিটিশ আর ভারতের মাত্র দুজন ক্রিকেটার।

সৌরভ তাঁর সেরা একাদশে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন এবং ইংল্যান্ডের অ্যালেস্টার কুককে। মিডল অর্ডারে তিনি রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড়কে। এরপর রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং মায়েস্ট্রো সচিন তেন্ডুলকরকে। তারপর একে একে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিস, শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার কুমার সঙ্গকারা এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তী অধিনায়ক রিকি পন্টিং।

এই দলে সৌরভ জ্যাক কালিসকে একজন অলরাউন্ডার হিসেবে রেখেছেন এবং কুমার সঙ্গকারা অবশ্যই উইকেটকিপার।

এরপর সৌরভ বললেন, দ্বিতীয় পেস অ্যাটাক বিকল্প হিসেবে দলে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেইনকে রাখতে চান। কারণ স্টেইনের অসাধারণ বোলিং দক্ষতা সৌরভকে যথেষ্ট প্রভাবিত করেছে। পাশাপাশি ওঁর মধ্যে উইকেট নেওয়ার যথেষ্ট ক্ষমতাও রয়েছে। এরপর তিনি একে একে গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন এবং মুথাইয়া মুরলিধরনকে দলে রেখেছেন।

সৌরভের চোখে সর্বকালের সেরা একাদশ :

ম্যাথু হেডেন (অস্ট্রেলিয়া), অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), রাহুল দ্রাবিড় (ভারত), সচিন তেন্ডুলকর (ভারত), জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা), কুমার সঙ্গকারা (শ্রীলঙ্কা - উইকেটকিপার), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া - ক্যাপ্টেন), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), মুথাইয়া মুরলিধরন (শ্রীলঙ্কা)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...