| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় প্রস্তাব পেলেন এমবাপ্পে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২১ ১৭:৩৭:৩৫
ফুটবল ইতিহাসের সবচেয়ে লোভনীয় প্রস্তাব পেলেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে, মেসি-রোনালদোর পর ফুটবল বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার তিনিই। কমবেশি সব ফুটবলবোদ্ধাই মনে করেন, সব ঠিক থাকলে আগামী এক দশক বিশ্ব ফুটবলে রাজত্ব করবেন ২৪ বছর বয়সী এই ফরাসি তারকা। তাই এমবাপ্পেকে দলে ভেড়াতে মরিয়া নামি-দামি ক্লাবগুলো।

আজ শুক্রবার (২১ জুলাই) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, ক্লাব ছাড়ার জন্য ইতোমধ্যে চিঠি দিয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সেই চিঠি পাওয়ার পর থেকে এমবাপ্পেকে ধরে রাখতে নানান প্রস্তাব দেওয়া শুরু করেছে পিএসজি। ক্লাবটির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ পর্যন্ত। এরপরেই তাকে দলে ভেড়াতে পারবে যেকোনো দল। তবে, এমবাপ্পেকে হাত ছাড়া করতে চায় না পিএসজি।

এমবাপ্পেকে ধরে রাখতে অবিশ্বাস্য এক প্রস্তাবই দিয়েছে পিএসজি। এত বড় প্রস্তাবের উদাহরণ নেই ফুটবল বিশ্বে। ডিফেন্সা সেন্ট্রাল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এমবাপ্পেকে পিএসজি ১০ বছর মেয়াদি ১০০ কোটি ইউরোর এক প্রস্তাব দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটি টাকারও বেশি।

যদি এই প্রস্তাব মেনে নেন, তাহলে ৩৪ বছর বয়স পর্যন্ত প্যারিসেই থাকতে হবে এমবাপ্পেকে। তবে এমবাপ্পে এমনটা যে করবেন না, তা-ও বলা হচ্ছে গণমাধ্যমের খবরে। এক সাক্ষাৎকারে ক্লাব ছাড়তে চেয়ে এমবাপ্পে বলেছিলেন, ‘আমার মনে হয়, পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না, কারণ এ দলটা ভাগ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, এর ফলে অনেক রটনা তৈরি হয়। তবে, এগুলো আমাকে খুব বেশি ভাবায় না।’

পিএসজিতে এমবাপ্পের নামের পাশে নেই তেমন কোনো শিরোপা। চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ব্যালন ডি অরের মতো পুরস্কার জিততে হলেও তাকে পিএসজি ছাড়তে হবে। এখন দেখার বিষয় এত বড় চুক্তি প্রস্তাবে কী সিদ্ধান্ত নেন এই ফরাসি তারকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...