১৭ গোলের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হার আর্জেন্টিনার
সারা বছরই কোনো না কোনো ইভেন্টে মেতে থাকেন আর্জেন্টিনার ফুটবলারা। জাতীয় দল থেকে শুরু করে ফুটসাল কিংবা বিচ ফুটবলার সবাই নিয়মিত আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবলে অংশ নেন। ঘরোয়া ফুটবল তো তাদের নিত্যদিনের সঙ্গী।
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শুরু হয়েছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। যেখানে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা।
সাউথ আমেরিকান গেমস আর ফুটবল থাকবে না তা কী করে হয়। প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমসেও রয়েছে ফুটবল প্রতিযোগিতা। বিচ সকার ফুটবলের ওই ইভেন্টে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।
‘বি’ গ্রুপে থাকা দল দুটি নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে যায় আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪-৩ গোলে ব্রাজিলের কাছে হারে আলবিসেলেস্তেরা।
বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচেও পরাজয়ের স্বাদ পায় মেসি-ডি মারিয়াদের দেশের ফুটবলাররা। কলম্বিয়ার মাল্টিস্পোর্টস পার্ক কোর্টের বিচ সকার স্টেডিয়াম স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হয় ম্যাচটি।
১৭ গোলের এই ম্যাচে নির্ধারিত সময়ে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায়। সেখানে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারায় ভেনিজুয়েলার। টানা দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে আলবিসেলেস্তেরা। পরের রাউন্ডে ওঠার সুযোগ একবার ক্ষীণ তাদের সামনে।
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল। সমানসংখ্যক ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে এবং তৃতীয় স্থানে ভেনেজুয়েলা।
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ২০ জুলাই উরুগুয়ের বিপক্ষে। টুর্নামেন্টটির গ্রুপ এ তে রয়েছে পানামা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও ইকুয়েডর।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
