| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

এশিয়া কাপেই তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ, কীভাবে জেনে নিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২০ ১৫:২৯:০৮
এশিয়া কাপেই তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ, কীভাবে জেনে নিন

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট ভক্তদের জন্য সোনার হরিণ। কারণ, দুদেশের রাজনৈতিক পরিস্থিরি কারণে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দেখা যায় না দুদলকে। এশিয়া কাপ ও বিশ্বকাপই ভক্তদের এই ক্রিকেট উৎসব দেখার একমাত্র সুযোগ।

ক্রিকেট ভক্তদের জন্য সুখবর হলো, সামনেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। এরপর বিশ্বকাপ। তবে বৈশ্বিক টুর্নামেন্টের আগেই এশিয়া কাপে তিনবার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে ভারত-পাকিস্তানের।

গতকাল বুধবার (১৯ জুলাই) প্রকাশ হয়েছে এশিয়া কাপের সূচি। সেই অনুসারে আগস্ট ও সেপ্টেম্বর মিলিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

এই আসরের গ্রুপ ‘এ’ তে পড়েছে ভারত ও পাকিস্তান। একই গ্রুপে অন্য দল নেপাল। গ্রুপ পর্বের একমাত্র ম্যাচে ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে দুই দল। গ্রুপের অন্য দল যেহেতু নেপাল সেক্ষেত্রে ভারত-পাকিস্তানের সুপার ফোরে যাওয়া খুব কঠিন কিছু নয়। সেক্ষেত্রে সুপার ফোরে আরেকবার মুখোমুখি হতে পারবে দুদল। যা হতে পারে ১০ সেপ্টেম্বর।

এরপর ফের সম্ভাবনা থাকবে ফাইনালে মুখোমুখি হওয়ার। যদি দুদল ফাইনালে উঠতে পারে তাহলে আরেকবার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। যা হবে ১৭ সেপ্টেম্বর। সব মিলিয়ে মোট তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারত-পাকিস্তানের মধ্যকার। যদি তাই হয়, তাহলে ক্রিকেট ভক্তদের জন্য সেটি হতে পারে দারুণ খবর।

হাইব্রিড মডেল মেনে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের সাথে থাকবে শ্রীলঙ্কাও। তবে ৪ ম্যাচের বেশি পাচ্ছে না পাকিস্তান, আসরে মোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ফাইনালসহ ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপ অংশ নিবে ৬টি দেশ । 'এ' গ্রুপে রয়েছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে থাকা বাকি তিন দল হলো শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ গড়াবে মুলতানে। উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...