| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

‘হারার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলে না ভারত’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ১০ ১৮:০৯:৫৯
‘হারার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলে না ভারত’

আইসিসি ও এসিসির টুর্নামেন্ট ছাড়া গত এক দশকে দেখা মেলেনি ভারত ও পাকিস্তানের মধ্যকার ২২ গজের লড়াই। দ্য গ্রিন ম্যানরা দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে চাইলেও তাতে কখনোই সাড়া দেয়নি ভারতীয়রা। বিরাট-রোহিতদের ভাষ্য, পাকিস্তানের বিপক্ষে খেলবে না তারা। তবে এর কারণও খুঁজে পেয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। তার দাবি, পাকিস্তানের কাছে পরাজয়ের ভয়েই এড়িয়ে চলে ভারত।

এদিকে প্রায় এক বছর পর বিশ্বকাপে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়ানোর কথা ম্যাচটি। আর এ নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। তাই রাজ্জাকের মন্তব্য, ভারত ১৯৯৭-৯৮ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে বেশি খেলেনি। কারণ, ভারত ভয় পায়।

তার (রাজ্জাক) ভাষ্যমতে, আমরা পারস্পরিক শ্রদ্ধা করি এবং বন্ধুত্ব বজায় রাখি। একমাত্র ভারতীয় দল আছে, যারা পাকিস্তানের বিপক্ষে খেলে না। ১৯৯৭-৯৮ সাল পর্যন্ত, তারা আমাদের বিরুদ্ধে খুব বেশি খেলেনি। কারণ, আমরা খুব ভালো ছিলাম, ভারত সবসময় হারত। এখন, পরিস্থিতি বদলেছে, আমরা ২০২৩-এ আছি, আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। কোনো দলই বড় বা ছোট নয়, দিনের পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ

তিনি আরও যোগ করেন, দুটি দলই ভালো। পাকিস্তান দলকে দুর্বল বলা যাবে না। আপনি অ্যাশেজ সিরিজ দেখেছেন, আপনি বলতে পারবেন কোন দল ভালো? যে দল পারফরম্যান্স করে জয়ী হয়, সহজ ব্যাপার। আমাদের এ থেকে বেরিয়ে এসে একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে, সিরিজ খেলতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...