| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বাজেভাবে হেরেছে বাংলাদেশ মানতে নারাজ মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৯ ১১:২২:৪১
বাজেভাবে হেরেছে বাংলাদেশ মানতে নারাজ মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন ইউনিটেই হতশ্রী পারফরম্যান্সের কারণে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সেই সুবাদে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। আর স্বাগতিকরা পেয়েছে আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারের স্বাদ।

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটের সুবিধা নিয়ে আফগানিস্তান দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও সম্পূর্ণ ভিন্নচিত্র বাংলাদেশের। দুই ওয়ানডের দৃশ্যপট দেখে মনে হচ্ছে ঘরের মাঠেই বিরুদ্ধ কন্ডিশনে খেলছে স্বাগতকিরা।

দুই ম্যাচেই ব্যাটিং ইউনিটের বেহাল দশা। আর শেষ ওয়ানডেতে তো বোলারদের ব্যর্থতায় দুই আফগান ওপেনার প্রায় গড়ে ফেলেছিলেন রেকর্ড। ফলাফল দুই ম্যাচেই পরাজয়, সেই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হারের লজ্জার নজির স্থাপন।

দল বাজে পারফর্ম করলেও সেটি মানতে নারাজ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার দাবি এক সিরিজ হারলেই দল খারাপ হয়ে যায় না।

মিরাজ বলেন, ‘এই সিরিজ শুরুর আগেও বলেছিলাম, এই সিরিজ আমরা হারলেও খারাপ দল হয়ে যাবো না। একটা সিরিজ খারাপ যেতেই পারে। খারাপ যাওয়া মানে খারাপ দল হয়ে যাওয়া নয়।’

সুপার লিগে বড় দলগুলোকে হারানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেখুন আমরা কিন্তু ওয়ানডে সুপার লিগে তিনে শেষ করেছি। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছি। আমাদের বিগত পারফরম্যান্স ভালো ছিল বলেই আমরা তাদের হারাতে পেরেছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...