| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

তামিম অবসর ভাঙায় খুশিতে মাশরাফির পোস্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৭ ১৯:২১:১৮
তামিম অবসর ভাঙায় খুশিতে মাশরাফির পোস্ট

মাথায় আকাশ ভেঙে পড়ার মতো এক ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর প্রত্যাহার করেছেন দেশসেরা ওপেনার তামিম। তিনি অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরায় সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।’ সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ও তামিমের ছবি দিয়েছেন।

চট্টগ্রামে থাকা তামিম শুক্রবার ঢাকায় ফিরেছেন। এরপর মাশরাফি মর্তুজা উদ্যোগ নিয়ে তাকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিয়ে আসেন। সেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ডাকেন প্রধানমন্ত্রী। ওই বৈঠক থেকে অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত জানান তামিম।

বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেন, ‘দেশের সর্বোচ্চ ব্যক্তি আমাকে ফেরার আহ্বান করেছেন। তার আহ্বান আমি ফেরাতে পারি না। তিনি আমাকে দেড় মাসের ছুটিও দিয়েছেন। যাতে সব (ইনজুরি) ঠিক করে ফিরতে পারি। এরপর আমি দেশের সব ধরনের (ওয়ানডে, টেস্ট) ক্রিকেট খেলবো।’

তামিমের আগামী ১৮ জুলাই দুবাইয়ে পারিবারিক সফরে যাওয়ার কথা আছে। দেড় মাসের ছুটি শেষে সব ঠিক থাকলে জাতীয় দলের জার্সিতে তাকে এশিয়া কাপে খেলতে দেখা যাবে। ওয়ানডে দলকে নেতৃত্বও দেবেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...