| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

কাঁদতে কাঁদতে তামিম যা বললেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৬ ১৯:২৭:০৮
কাঁদতে কাঁদতে তামিম যা বললেন

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, শতভাগ ফিট না হলেও খেলবেন। ম্যাচ খেলেই বোঝার চেষ্টা করবেন কতটা সেরে উঠেছেন। টাইগার ওপেনারের এমন কথার পর অসন্তোষ প্রকাশ করে তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গণমাধ্যমকে তিনি জানান, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে ফোন করেন। তামিমের খেলতে চাওয়ার বিষয়টি নিয়ে তিনি অসন্তুষ্ট নন বলে বার্তা দেন।

এরপর ব্যাটিং ব্যর্থতার জেরে প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে হেরে সিরিজ হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। এমন পরিস্থিতির মাঝে তামিমের আকস্মিক ডাকা সংবাদ সম্মেলন থেকে আসতে পারে বিস্ফোরক কোনো ঘোষণা- এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল। সদ্য অবসর নেয়া টাইগার ওপেনারের কথাতেও মিলেছে এমন কিছুর ইঙ্গিত। যদিও বিস্তারিত কিছুই বলেননি। বললে হয়ত উত্তাপ আরও বাড়ত বাংলাদেশের ক্রিকেটে।

‘এমন কিছু বিষয় আছে যা নিয়ে আসলে আমি অনেক কিছু বলতে চাই। এ মুহূর্তে কথা বলার অবস্থায় নেই। আশা করি এমন পরিস্থিতিতে আপনারা সম্মান দেখাবেন। কথা বলার জন্য এটা সহজ পরিস্থিতি নয়।’

আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সংবাদ সম্মেলনে বারবার কান্নায় ভেঙে পড়েন তামিম। বারবার মুছে নিচ্ছিলেন অশ্রুজল। ক্যারিয়ারজুড়ে বহুবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। বিদায়বেলায় তাদের প্রতি করলেন বিনীত অনুরোধ।

‘আমার টপিকটা এখানেই শেষ করে দেন এটাই অনুরোধ করব। সবকিছুর শেষ হয়েছে। এটাকে নিয়ে আর বেশি গুঁতাগুঁতি করবেন না। বারবার বলেছি ব্যক্তির চেয়ে দল বড়। দলের দিকে নজর দিন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...