| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

সেই মুহূর্তের ট্যাটু দেখালেন মার্টিনেজ এবং যে উপহার দিলেন মাশরাফি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৩ ১৬:০৮:৩৬
সেই মুহূর্তের ট্যাটু দেখালেন মার্টিনেজ এবং যে উপহার দিলেন মাশরাফি

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে গড়াতে তখন বাকি সবে ১৮ সেকেন্ড। ইব্রাহিমা কোনাতের পাসে বল পান রান্ডাল কোলো মুয়ানি। তার শট ওয়ার্ল্ড ক্লাস ভঙ্গিতে পা দিয়ে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। ‘বিশ্বকাপ বাঁচানো’ সেই সেভের পর ৩-৩ গোলে ম্যাচ অমীমাংসিত থাকে। টাইব্রেকারে গড়ায় ফাইনাল। মার্টিনেজ বীরত্বে শেষ হাসি হাসে আর্জেন্টিনা।

ফাইনালে তো বটেই, টুর্নামেন্টজুড়েই ‘বাজপাখির’ মতো ক্ষিপ্র ও ছোঁ মেরে বল ঠেকিয়ে সম্মুখযোদ্ধা ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের দেয়া সেই ‘বাজপাখি’ নাম বাংলায় বলেছেন আলবিসেলেস্তে তারকা। সঙ্গে ‘বিশ্বকাপ বাঁচানো’ সেই মুহূর্তটির স্মরণে যে ট্যাটু করিয়েছেন পায়ে, দেখিয়েছেন সেটিও।

সোমবার ভোরে ঢাকায় পা রাখা মার্টিনেজ ফাইনালে অতিরিক্ত সময়ের একেবারে শেষদিকের সেই বল ঠেকিয়ে দেয়া পায়ের জায়গাটাতে বিশ্বকাপ ট্রফির ট্যাটু করিয়েছেন। সেই ট্যাটুটাই দেখালেন গালভর্তি হাসি নিয়ে।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন মার্টিনেজ। আলাপচারিতার মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে বিশ্বজয়ী তারকা ট্যাটু দেখান।

মুহূর্তটির বিবরণ দিয়ে ফেসবুকে মাশরাফী লিখেছেন, ‘আজকে সে ইন্টারভিউয়ের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে দেখাল, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে, বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির ১৮ সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে। এক সেকেন্ডের জন্য মনে হলো, আসলে বিশ্বকাপটাতো ওখানেই জিতে নিয়েছে।’

আর্জেন্টিনার পাঁড় ভক্ত মাশরাফি। সাবেক এই অধিনায়কের মতই পাড় ভক্ত তার দুই সন্তান হুমায়রা ও সাহেল। তাই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের সঙ্গে যখন দেখা করার প্রস্তাব পান, তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন মার্টিনেজের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তার দুই সন্তানকে নিয়ে যাবেন।

মার্টিনেজ সোমবার ভোরে ঢাকায় পা রেখেছেন। সেখান থেকে হোটেলে বিশ্রাম শেষে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট কার্যালয়ে যান। সেখানে মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলেকে সঙ্গে নিয়ে মার্টিনেজের সঙ্গে দেখা করেছেন মাশরাফি।

বাচ্চাদের নিয়ে মার্টিনেজের সঙ্গে ছবি তুলেছেন, আর্জেন্টাইন তারকাকে উপহার হিসেবে দিয়েছেন নিজের পরা বাংলাদেশ দলের একটা জার্সিও। মাশরাফি-মার্টিনেজের কথোপকথনও হয়েছে সেখানে। সে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা এক দীর্ঘ ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মাশরাফি।

ফেসবুকের সেই পোস্টের শেষের দিকে মাশরাফি লিখেছেন, 'এমি, আপনাকে স্বাগত এই বাংলার মাটিতে। এখানে আপনাদের অগুনতি ভক্ত আছে, যুগ যুগ ধরে। আশা করি, আপনারও ভালো লাগছে এই মাটিতে পা রেখে।'

ঢাকা সফর শেষে সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ভারতের বিমান ধরবেন মার্টিনেজ। সেখানে ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে তার অংশ নেওয়ার কথা রয়েছে। যে কারণে ওই ম্যাচের টিকিট ছাড়ার ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...