| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের সামনে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক সুযোগ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২৬ ১৫:৪৮:৫৩
বাংলাদেশের সামনে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক সুযোগ

আইসিসির সর্বশেষ হালনাগাদ করা ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন লাল-সবুজ জার্সিধারীরা।

এদিকে ১০১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা এবং সমান পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে ইংল্যান্ড। আসন্ন ওয়ানডে সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে তিন রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। এর ফলে সাকিবদের পয়েন্ট দাঁড়াবে ১০১-এ। এতে করে ইংলিশ ও প্রোটিয়াদের টপকে টেবিলের পাঁচে উঠে আসবে বাংলাদেশ। আর বাংলাদেশকে জায়গা ছেড়ে দিতে গিয়ে তালিকার ছয় ও সাতে নেমে যাবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে ২-১ ব্যবধানে সিরিজ জিতিলেও কোনো রেটিং পয়েন্ট পাবে না বাংলাদেশ। এতে তাদের র‍্যাঙ্কিংয়েও কোনো পরিবর্তন হবে না। এ ছাড়া ২-১ ব্যবধানে রশিদরা সিরিজ জিতলে তিন পয়েন্ট হারাবে বাংলাদেশ। তখনো সাতেই থাকবে তামিম ইকবালের দল। আর হোয়াইটওয়াশ হলে একধাপ পিছিয়ে আটে নেমে যাবে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের শীর্ষরা। এক্ষেত্রে সাতে উঠে আসবে আফগানরা।

আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। আসন্ন এই ওয়ানডে সিরিজের জন্য চমক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাঈম শেখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...