ভারত সিরিজের জন্য নতুন করে দল ঘোষণা করল বাংলাদেশ
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সাদা বলের সিরিজ খেলতে আগামী জুলাইয়ে ঢাকায় আসবে ভারতীয় নারী দল।
এই সিরিজের সবগুলো ম্যাচই হবে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ ফিরতে যাচ্ছে। সবশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই মাঠে খেলেছিল বাঘিনীরা।
সূচি অনুযায়ী, সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে ভারতীয় দল। সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১১ ও ১৩ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের ওয়ানডে সিরিজ। আগামী ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ, সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৯ ও ২২ জুলাই। সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো।
এতে ফ্লাডলাইটের আলোর না, বরং দিনের আলোতেই হবে সবগুলো ম্যাচ। আর এর মধ্য দিয়ে মিরপুরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলার আক্ষেপ ঘুচবে লাল-সবুজের নারী দলের। ১৭ দিনের সফরে ছয়টি ম্যাচ খেলে ২৩ জুলাই দেশে ফিরে যাবে ভারতীয়রা।
একনজরে বাংলাদেশের প্রাথমিক দল :
নিগার সুলতানা জ্যোতি, সোবহারা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী, ঋতু মণি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক পিঙ্কি, ফাহিমা খাতুন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
