বিপিএলের দিন তারিখ ঘোষণা করলেন বিসিবি
জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হলে ১০ জানুয়ারি বা কাছাকাছি সুবিধাজনক সময়ে শুরু হতে পারে বিপিএল। যদিও ফেব্রুয়ারির বলে বিপিএল শেষ করার তাড়া রয়েছে বিসিবির। কারণ এই ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।
সেই কথা মাথায় রেখেই সূচি চূড়ান্ত করা হবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী ইসমাইল হায়দার মল্লিক। কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে খোলাসা করে মল্লিক বলেন, 'বিপিএলের সম্ভাব্য সূচি কি হতে পারে তা নিয়ে আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় নির্বাচনের পরপরই যেন আমরা বিপিএলটা শুরু করতে পারি। পত্র-পত্রিকার মাধ্যমে শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের তারিখটা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। সেক্ষেত্রে ১০ তারিখ বা সুবিধাজনক তারিখ দেব। এটা আমরা বিপিএলের আগামী মৌসুমের শুরুর তারিখটা আমরা ঠিক করেছি।'
একই সময় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলায় বিপিএলে অনেক বিদেশি ক্রিকেটার খেলতে আসেন না। সেই কথা মাথায় রেখে সেপ্টেম্বরেই বিপিএলের ড্রাফট শেষ করে ফেলতে চায় বিসিবি। এর ফলে অংশ নেয়া দলগুলো দল গোছানোর বাড়তি সময় পাবে বলে মনে করেন মল্লিক।
তিনি বলেন, 'যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে আমাদের খেলাটা শেষ করতে হবে কারণ এর পরেই আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার ড্রাফটটা আমরা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহের মধ্যে শেষ করে দিতে। যাতে প্রত্যেকটা দল নিজেদের গুছাতে পর্যাপ্ত সময় পায়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
