| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

৪৫ রানে ৬ উইকেট, মুখ খুললেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২১ ২২:৩৫:৫৩
৪৫ রানে ৬ উইকেট, মুখ খুললেন মিরাজ

জুলাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ আবারও আফগানরা। সেই সিরিজের আগে তাই আলোচনায় মিরাজ-আফিফ জুটি। তবে এমন পরিস্থিতি আর চান না মিরাজ।

রশিদ খান, মুজিব উর রহমানদের সামলানোর পরিকল্পনা এঁটে আফগান পেসারদের আগুনে পুড়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ফজলহক ফারুকীর তোপে একে একে সাজঘরে ফিরেছিলেন তামিম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিক, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদরা।

অথচ শুরুর দিকে ২১৬ রানের লক্ষ্যটা সহজই মনে হচ্ছিলো বাংলাদেশের জন্য। মাত্র ২৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ নিজেদের ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিলেন মিরাজ ও আফিফ। তাদের দুজনের অনবদ্য জুটিতে খানিকটা নিশ্চিত হারা ম্যাচ জিতে টাইগাররা।

অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটি গড়তে আফিফ ১১৫ বলে ৯৩ এবং মিরাজ অপরাজিত ছিলেন ১২০ বলে ৮১ রানের ইনিংস খেলে। বাংলাদেশের এমন পরিস্থিতি আর চান না মিরাজ। এমন পরিস্থিতির তৈরি হলে তাদের জন্য চাপ হয়ে যায় বলে জানান তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, ‘আসলে সবসময় তো একই রকম যায় না। সবশেষ সিরিজে আমি আর আফিফ একটি ম্যাচ জিতিয়েছিলাম, আমি চাই না যে এরকম পরিস্থিতি বারবার আসুক। কারণ আমাদের জন্য বেশি চাপ হয়ে যাবে। আমি চাই উপরের ব্যাটাররা সবসময় রান করুক, ভালো খেলুক তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়।’

কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান আর মুমিনুল হকরা। টপ অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলায় আফগানদের ৬৬২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এমন রান হলে বোলাররা নির্ভার থেকে বোলিং করতে পারে বলে জানান মিরাজ।

তিনি বলেন, ‘দেখেন, টেস্ট ম্যাচে উপর থেকে ব্যাটাররা রান করেছে, প্রায় ৫০০ (মূলত ৬৬২ রান) রানের মতো লক্ষ্য দিয়েছি ওদেরকে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা যখন বোলিং করি তখন আমরা বুক ফুলিয়ে বোলিং করতে পারি যে আমাদের স্কোরবোর্ডে অনেক রান আছে। ব্যক্তিগতভাবে সবসময় চাই ব্যাটাররা রান করুক। আমাদের জন্য সহজ হয়ে যায় কাজটা।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...