| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শুরু হল পাকিস্তানের নতুন কাহিনি, সূচিতে পরিবর্তন দাবী

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২০ ২০:৫৯:১৯
শুরু হল পাকিস্তানের নতুন কাহিনি, সূচিতে পরিবর্তন দাবী

পাকিস্তানের আসন্ন সাফে অংশ নেয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। শুরুতে সরকারের নিষেধাজ্ঞা। পরে সবুজ সংকেত পেয়ে ভিসার আবেদন, ভারতের ভিসা পাওয়া। সব মিলিয়ে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে পাকিস্তান ফুটবল দলকে সাফের অনুমতি নিতে।

কিন্তু পর্যাপ্ত ফ্লাইটের টিকিট না পাওয়ায় টুর্নামেন্ট শুরুর একদিন আগেও অনিশ্চিত পাকিস্তানের সাফে খেলা।

ফ্লাইটের জটিলতা কাটলেও ২১ জুন ভোরের আগে কোনভাবেই ব্যাঙ্গালুরু পৌঁছানো সম্ভব না টিম পাকিস্তানের। ফ্লাইট বিলম্ব হলে টিম হোটেলে পৌঁছাতে আরও দেরী হতে পারে। আর এমনটা হলে হোটেলে পৌঁছে বিশ্রাম নেয়ার সুযোগ হবে না পাকিস্তানের ফুটবলারদের। সরাসরি চলে যেতে হবে ম্যাচ খেলতে।

আর সে কারণেই সাফের সূচিতে পরিবর্তন আনতে কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন।

কিন্তু পাকিস্তানের অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না সাউথ এশিয়া ফুটবল ফেডারেশনের। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সাফ জানিয়ে দিয়েছেন, ‘এই মুহূর্তে সূচি নড়চড় করার কোনো সুযোগ নেই। ব্রডকাস্টার ইস্যু ছাড়া আরও অনেক কিছুই বিদ্যমান সূচির সঙ্গে সম্পৃক্ত। ফলে কোনোভাবেই এটি পরিবর্তনযোগ্য নয়। ’

ভারতের ভিসার জন্য সাফে অংশ নেয়া বাকি দলগুলো বেশ আগে আবেদন করে রাখলেও পাকিস্তান করেছে সবার শেষে। সরকারের সবুত সংকেত পাওয়ার পর গত সপ্তাহে তারা মরিশাস থেকে আবেদন করা হয়েছিল ভারতের ভিসার।

গত রোববার পাকিস্তান ফুটবল ফেডারেশন টিকিট কাটে ব্যাঙ্গালুরু। কিন্তু ভিসা না মেলায় বাতিল হয় সেই টিকিট। পরবর্তিতে ভিসা পাওয়ার আগে আর কোনো টিকিট কাটেনি পাকিস্তান। আর টিকিট বুকিং না থাকায় গতকাল (সোমবার) রাত ও আজ (মঙ্গলবার) সকালে মরিশাস ছাড়তে পারেনি টিম পাকিস্তান।

টুর্নামেন্ট শুরুর দিন ভোরে যদি পাকিস্তান দল ভেন্যুতে পৌঁছায় তবে কোন প্রকার অনুশীলন ছাড়াই তাদের নেমে যেতে হবে ভারতের বিপক্ষে। আর ফ্লাইট বিলম্ব হলে তো কথাই নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...