আগস্টেই শুরু টাইগারদের ওয়ানডে বিশ্বকাপ মিশন
সোমবার (১৯ জুন) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তার (জালাল) দাবি, স্কিল ক্যাম্প ও অনুশীলনের জন্য ঢাকার সঙ্গে আরও এক ভেন্যু বিবেচনায় নিচ্ছে ক্রিকেট বোর্ড।
জালাল ইউনুসের ভাষ্য, স্কিল ট্রেনিং শুরুতে ১০ থেকে ১২ দিনের মতো হবে। প্রাথমিকভাবে আমাদের চিন্তা আছে, সিলেট না হয় চট্টগ্রামে। এরপর যেটা হবে, সেটা অনুশীলন সেশন, সেটা ঢাকাতেই হওয়ার সম্ভাবনা আছে। পুরো আগস্ট জুড়েই হবে ক্যাম্প।
এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে বগুড়ার নামও আলোচনায় ছিল। এ প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যানের মন্তব্য, বগুড়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ভেন্যুটি নিয়ে কিছু সমস্যা আছে। ড্রেসিংরুম ঠিক নেই, মাঠের বাইরে-ভেতরে পর্যাপ্ত উন্নয়ন প্রয়োজন। এটাতে সময় লাগবে, তাই বগুড়াতে ক্যাম্প হওয়ার সম্ভাবনা কম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
