| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বন্ধ হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, জেনে নিন নতুন সিদ্ধান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৯ ১৬:৪২:৫৮
বন্ধ হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, জেনে নিন নতুন সিদ্ধান্ত

সোমবার (১৯ জুন) সেমিফাইনালে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান এবং ভারত-শ্রীলঙ্কার। কিন্তু বৃষ্টির কারণে উভয় সেমিফাইনাল ম্যাচই মাঠে গড়াতে পারেনি। ফলে বাধ্য হয়েই রিজার্ভ ডে’তে গড়াল সেমিফাইনাল দুইটি। মঙ্গলবার (২০ জুন) আবারও অনুষ্ঠিত হবে সেমিফাইনাল দুইটি।

হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার বিপক্ষে ৯৭ রানের বড় জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল টাইগ্রেসরা। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচ মাঠেই গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।

এরপর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেও প্রকৃতি একই রূপ ধারণ করে। ফলে বৃষ্টিতে শ্রীলঙ্কার মতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিও ভেসে যায়। আরেকটি নিষ্পত্তিহীন ম্যাচের কারণে অর্ধেক পয়েন্ট পায় বাংলাদেশ। আর এই পয়েন্টের সুবাদেই সরাসরি সেমিফাইনালে ওঠে লতা মন্ডলের দল, যেখানে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেয়েছে বাঘিনীরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে অবশ্য মুর্শিদা খাতুনের দারুণ এক ফিফটিতে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে মালয়েশিয়া নির্ধারিত সময় ব্যাট করে স্কোরবোর্ডে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৫১ রান করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...