আজ আর্জেন্টিনার ম্যাচ সরাসরি অনলাইনে দেখবেন যেভাবে
আজ এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার আতিথিয়তা গ্রহণ করবে আর্জেন্টিনা। সোমবার (১৯ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়াম থেকে ম্যাচটি স্থানীয় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
ভারত-পাকিস্তান কিংবা বাংলাদেশের কোনো চ্যানেলে ম্যাচটি সম্প্রচার না করায় সরাসরি টেলিভিশন সেটে খেলাটি দেখতে পারবে না এই অঞ্চলের আর্জেন্টিনা সমর্থকরা। তবে তাদের খেলা দেখার ব্যবস্থা করছে ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্ক। ভিইউস্পোর্ট এর অ্যাপসে আর্জেন্টিনার ম্যাচটি দেখা যাবে। এছাড়া সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কের ওয়েবসাইটেও দেখা যাবে।
আজকের ম্যাচের একাদশে ব্যাপক পরিবর্তন থাকার আভাস দিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না রেকর্ড সাতবারের ব্যালন ডি'র জয়ী মেসি।
বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে এদিন বিশ্রামে রাখা হবে দলের অনেক তারকা ফুটবলারকেই। অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে ‘সাত-আটটি’ পরিবর্তন আনতে পারেন স্কালোনি। একাদশে বড় রদবদলে আসলেও স্কালোনি বিশ্বাস করেন জয় নিয়েই মাঠ ছাড়বে তার শিষ্যরা।
মেসির পাশাপাশি ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্রামে থাকবেন ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিও। গোলরক্ষক মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে রুলিকে। শুরু থেকে একাদশে দেখা যেতে পারে আলভারেজকে।
আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘মেসি বিশ্রামে থাকবে। তার বিশ্রাম নেওয়া উচিত। মেসির পাশাপাশি ডি মারিয়া ও ওটামেন্ডিরও বিশ্রাম দরকার। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আমরা ম্যাচ খেলব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়। মেসি না থাকলেও আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : জেরনিমো রুলিকে, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, জার্মান পেজেলা, মার্কোস আকুনা, এক্সকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, জুলিয়ান আলভারেজ এবং গার্নাচো/নিকো গঞ্জালেজ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
