| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চমক দিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে একাদশ ঘোষণা করল আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৯ ১১:৫৫:১০
চমক দিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে একাদশ ঘোষণা করল আর্জেন্টিনা

সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে খেলবেন না রেকর্ড সাতবারের ব্যালন ডি'র জয়ী তারকা লিওনেল মেসি। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে দলে আরও পরিবর্তনের আভাস দিলেন দলের কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বললেন, অস্ট্রেলিয়া ম্যাচের দল থেকে বিশ্রাম দেওয়া হবে আরও কয়েকজন খেলোয়াড়কে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন বলা হয়েছে, ইন্দোনেশিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি জানিয়েছেন, সব মিলিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে ‘সাত-আটটি’ পরিবর্তন আসতে পারে। তবে বিশ্বকাপ জয়ী কোচের বিশ্বাস, দলে অনেক পরিবর্তন এলেও মাঠের পারফরম্যান্সে এর প্রভাব পড়বে না।

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে লিও মেসির পাশাপাশি বিশ্রামে থাকবেন অ্যানহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিও। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে জেরনিমো রুলিকে। এদিন ম্যাচের শুরু থেকে একাদশে দেখা যেতে পারে সদ্যই ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জেতা জুলিয়ান আলভারেজকেও।

স্কালোনি বলেন, 'মেসি বিশ্রামে থাকবে, আমিই সিদ্ধান্ত নিয়েছি যে তার বিশ্রাম নেওয়া উচিত। তার, (আনহেল) দি মারিয়া ও (নিকোলাস) ওতামেন্দির বিশ্রাম দরকার, এই পরিকল্পনা আগে থেকেই করা ছিল। আমরা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলব, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।'

'আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়, এই ম্যাচে লিও (মেসি) থাকবে না, তবে অন্যরা আছে এবং আমি আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।'

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : জেরনিমো রুলিকে, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, জার্মান পেজেলা, মার্কোস আকুনা, এক্সকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, জুলিয়ান আলভারেজ এবং গার্নাচো/নিকো গঞ্জালেজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...