| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বেরিয়ে এলো আসল খবরঃ হারতে বসেছে দল কিন্তু বারবার সংবাদ সম্মেলনে আফগান কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৭ ১১:১৪:৩৪
বেরিয়ে এলো আসল খবরঃ হারতে বসেছে দল কিন্তু বারবার সংবাদ সম্মেলনে আফগান কোচ

এরপর ৬৬২ প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রানে দিন শেষ করেছে আফগানরা। জয়ের জন্য এখনও আফগানিস্তানের দরকার ৬১৭ রান, হাতে আছে ৮ উইকেট আর দুইদিন। তাই এ ম্যাচে জিততে হলে অসাধ্য সাধন করতে হবে আফগানদের।

এদিকে ম্যাচ শুরুর পর তিনদিনই আফগানদের হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাদের কোচ জোনাথন ট্রট। স্বভাবতই প্রশ্ন উঠে, ক্রিকেটাররা কেউ কেন আসছেন না! তবে এর যুক্তিসঙ্গত জবাবও দিয়েছেন আফগান কোচ।

তার (ট্রট) দাবি, কোচ হিসেবে সামনে থেকে দলের প্রয়োজনে কাজ করছেন তিনি।

ট্রটের ভাষ্য, আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয়, কোচ হিসেবে কাজ হচ্ছে সামনে এগিয়ে আসা আর এসব জিনিস ব্যাখ্যা করা। বিশেষ করে, যখন কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। আমার মনে হয়, এটা আমার কাজ।

দল ভালো করতে পারছে না বলেই কি ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে আসছেন না, প্রশ্নেও সাবলীল জবাব আফগান এ কোচের। তার মন্তব্য, ছেলেরা আপনাদের জটিল প্রশ্ন বোঝার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী নয়। কারণ, আপনারা খুবই চালাক। তারা হয়তো আপনাদের প্রশ্ন বুঝবে না। এখানে কিছু নার্ভাসনেস আর একটু লাজুকতার ব্যাপারও আছে। কিন্তু আমি ছেলেদের আসার জন্য সাহস যোগাচ্ছি।

এ ছাড়া ভাষাগত জটিলতার প্রসঙ্গও টেনে আনলেন ট্রট। এ কোচ জানালেন, আমার লক্ষ্য তরুণ ও অনভিজ্ঞ দলের মনোযোগ এখন খেলার ভেতরই থাকুক। তাই তিনি নিজেই বারবার আসছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...