লঙ্কান শিবিরে দারুন সুখবর, ওয়ানডে দলেফিরলেন তারকা ক্রিকেটার
ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিপক্ষে গত মার্চে ওয়ানডে সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। সেই সিরিজে ছিলেন না দুশমান্থ চামিরা। আফগান বাহিনিদের বিপক্ষে তাকেও ফেরানো হয়েছে। ওয়ানডে সিরিজের দলে একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার দুশান হেমান্থা।
লেগ স্পিনের সঙ্গে ব্যাটিংটাও বেশ ভালোই পারেন তিনি। দল থেকে বাদ পড়েছেন দুনিথ ওয়েলালাগে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার কুশাল পেরেরার।
২০১৯ বিশ্বকাপের আগে হুট করে করুনারত্নেকে অধিনায়ক করা হয়েছিল। চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে আরেকটি ৫০ ওভারের বিশ্বকাপ। এই বিশ্ব আসরেও করুনারত্নের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় শ্রীলঙ্কা।
এ কারণেই তাকে দলে ফেরানো হয়েছে। সেই কথা ভেবে এই বছরের শুরু থেকেই ওয়ানডে দলে আছেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। মিডল অর্ডার সামলাচ্ছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা।
ধারণা করা হচ্ছে পাথুম নিশাঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার ইনিংস শুরু করতে দেখা যাবে করুনারত্নেকে। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে নিশাঙ্কার ওপেনিং সঙ্গী ছিলেন নুয়ানিডু ফার্নান্দো। এই সিরিজের দলের জায়গা হয়নি তার।
শ্রীলঙ্কা স্কোয়াড-
দাসুন শানাকা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথা আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুনারত্নে, দুশান হেমান্থা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, দুশমান্থ চামিরা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা ও মাহিশ থিকশানা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
