| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অবাক গোটা বিশ্বঃ এমবাপে-নেইমারকে টপকে গেলেন বিরাট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৮ ১৭:৩৮:২৯
অবাক গোটা বিশ্বঃ এমবাপে-নেইমারকে টপকে গেলেন বিরাট

দুটি শতরানের সঙ্গে রয়েছে ছ'টি অর্ধ শতরান। সর্বোচ্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০১ রান। তবে শুধু মাঠ নয়, মাঠের বাইরেও অনন্য নজির গড়লেন বিরাট।

বিরাটের এই নতুন নজির সম্পর্কে জানলে আপনাদের চোখ কপালে উঠবেই। তিনিই প্রথম ভারতীয় তথা এশিয়ান অ্যাথলিট, যাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন পেরিয়ে গেল। অর্থাৎ এই সোশ্যাল প্ল্যাটফর্মে তাঁর অনুরাগীর সংখ্যা ২৫ কোটিরও বেশি। এখনও পর্যন্ত ভক্তদের জন্য ইনস্টাগ্রামে ১৬০২টি পোস্ট করেছেন। কখনও খেলার মাঠ,

কখনও ফিটনেস তো কখনও আবার স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এহেন নজির গড়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপে, ডেভিড বেকহ্যাম , করিম বেঞ্জেমাদের মতো তারকা অ্য়াথলিটদের।

ইনস্টাগ্রামে কোনও স্পনসরড পোস্টের জন্যও ভারতীয়দের মধ্য়ে তাঁর দরই সবচেয়ে বেশি। এক-একটি পোস্টের জন্য কয়েক কোটি টাকা পান তিনি। জনপ্রিয় অ্যাথলিটদের তালিকায় গোটা বিশ্বে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী ৫৮৫ মিলিয়ন।

তাঁর পরই রয়েছেন লিওলেন মেসি (৪৬১ মিলিয়ন)। তৃতীয় স্থানে থাকা ডোয়েন জনসনের (৩৮০ মিলিয়ন) পরই জায়গা করে নিয়েছেন বিরাট। পাশাপাশি এই প্ল্যাটফর্মে সেলেবদের তালিকায় সার্বিক ভাবে ভারতীয় দলের মহাতারকা রয়েছেন ১৩ নম্বরে। অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজকেও (২৪৫ মিলিয়ন) পিছনে ফেলে দিয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...