| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ভারত বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচের চূড়ান্ত সূচি প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৭ ১৫:১৬:২৯
ভারত বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচের চূড়ান্ত সূচি প্রকাশ

আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এ জন্য দুটি গ্রুপে পাঁচটি করে ১০টি দল অংশ নেবে। তবে এর আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। আর প্রস্তুতি ম্যাচের সূচিও প্রকাশ করেছে আইসিসি।

আগামী ১৩ ও ১৫ জুন এই দুইদিনে পাঁচটি করে মোট দশটি ম্যাচ আয়োজিত হবে। জিম্বাবুয়ের পাঁচটি ভেন্যু, কুইন্স স্পোর্টস ক্লাব, ওল্ড হারারিয়ান্স ক্রিকেট ক্লাব, হারারে স্পোর্টস ক্লাব, বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব এবং তাকাসিঙ্গা ক্রিকেট ক্লাবে খেলা হবে।

একনজরে প্রস্তুতি ম্যাচের সূচি : ১৩ জুন ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড হারারে স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ে বনাম ওমান তাকাসিঙ্গা ক্রিকেট ক্লাব নেপাল বনাম সংযুক্ত আরব আমিরাত ওল্ড হারারিয়ান্স ক্রিকেট ক্লাব শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস কুইন্স স্পোর্টস ক্লাব আয়ারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব ১৫ জুন নেপাল বনাম ওমান হারারে স্পোর্টস ক্লাব ওয়েস্ট ইন্ডিজ বনাম সংযুক্ত আরব আমিরাত তাকাসিঙ্গা ক্রিকেট ক্লাব জিম্বাবুয়ে বনাম স্কটল্যান্ড ওল্ড হারারিয়ান্স ক্রিকেট ক্লাব আয়ারল্যান্ড বনাম নেদারল্যান্ডস কুইন্স স্পোর্টস ক্লাব শ্রীলঙ্কা

বনাম যুক্তরাষ্ট্র বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রয়েছে আয়োজক জিম্বাবুয়ে, ইউরোপীয় দল নেদারল্যান্ডস, এশিয়ান দেশ নেপাল এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

গ্রুপ বি-তে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।

বাছাইপর্বের গ্রুপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে উঠবে। প্রতিটি গ্রুপের নিচের দুই গ্রুপের বিপক্ষে প্রাপ্ত পয়েন্ট বাদ দিয়ে গ্রুপেপর্বে জয়ী সব পয়েন্ট সুপার সিক্সে নিয়ে যাওয়া হবে।

সুপার সিক্সপর্বে দলগুলো এবার প্রতিপক্ষ গ্রুপের বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলবে, সুপার সিক্স পর্বের সমাপ্তিতে শীর্ষ দুটি দল ৯ জুলাই হারারেতে বিশ্বকাপ এবং বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...