| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের চূড়ান্ত সূচি ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৩ ১৬:১২:৪৬
আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের চূড়ান্ত সূচি ঘোষণা

এই কারনে প্রথম ম্যাচেই স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে আসরের কম শক্রিত দল নেপাল। একই দিন অন্য ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। প্রতিটি দলই গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাছাই পর্বের 'এ' গ্রপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র।

'বি' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্সে। সুপার সিক্স পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।

কোয়ালিফায়ারের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই হারারেতে। বাছাই পর্বে অংশ নেয়া দলগুলোর মধ্যে নেপাল, যুক্তরাষ্ট্র ও ওমানই কেবল কখনও বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পায়নি। এবার তাদের জন্যও রয়েছে বিশ্বকাপে খেলার সুযোগ।

বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ ম্যাচের সূচি-

১৮ জুন-

জিম্বাবুয়ে বনাম নেপাল - হারারে স্পোর্টিং ক্লাব

ওয়েস্ট ইন্ডিজ বনাম যুক্তরাষ্ট্র - টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

১৯ জুন-

শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত, কুইন্স স্পোর্টস ক্লাব

আয়ারল্যান্ড বনাম ওমান - বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

২০ জুন-

জিম্বাবুয়ে বনাম নেদারল্যান্ডস - হারারে স্পোর্টস ক্লাব

নেপাল বনাম যুক্তরাষ্ট্র - টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

২১ জুন-

আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড -কুইন্স স্পোর্টস ক্লাব

ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত -বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

২২ জুন-

ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল -হারারে স্পোর্টস ক্লাব

নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র -টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

২৩ জুন-

শ্রীলঙ্কা বনাম ওমান, কুইন্স স্পোর্টস ক্লাব

স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত - বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

২৪ জুন-

জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ -হারারে স্পোর্টস ক্লাব

নেদারল্যান্ডস বনাম নেপাল -টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

২৫ জুন-

শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব

স্কটল্যান্ড বনাম ওমান -বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

২৬ জুন-

জিম্বাবুয়ে বনাম যুক্তরাষ্ট্র -হারারে স্পোর্টস ক্লাব

ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস -টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব

২৭ জুন-

শ্রীলঙ্কা বনাম স্কটল্যান্ড -কুইন্স স্পোর্টস ক্লাব

আয়ারল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত -বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...