| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দারুন উত্তেজনায় শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৯ ২০:৫১:৩৪
দারুন উত্তেজনায় শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল

বাংলাদেশ-উইন্ডিজের এই ম্যাচে নানা নাটকিয়তা দেখা যায়। বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা পরিত্যক্ত হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশের রান বাড়িয়েছেন সাদমান ইসলাম। তিনি দারুণ এক হাফ সেঞ্চুরি করে দলকে কিছুটা স্বস্তি দেন। তবে নিয়মিত উইকেট হারিয়ে শেষ বিকেলে হারের শঙ্কায় পড়েছিল দলটি।

যদিও সেখান থেকে দলকে উদ্ধার করেছেন জাকের আলি ও রিশাদ হোসেন। তাদের কল্যাণেই প্রথম আনঅফিসিয়াল টেস্টে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ৪২৭ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলারদের দাপটে ২৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ফলোঅনে পড়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দিনের প্রথম ওভারের ৬ বল খেলে শূন্য রানে আউট হন ওপেনার জাকির হাসান।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। তৃতীয় উইকেটে সাদমান ও মাহমুদুল হাসান জয় যোগ করেন ৬৬ রান। তাদের জুটি ভেঙেছেন গুড়াকেশ মোতি। ৪২ বলে ২০ রান করে ফিরেছেন মাহমুদুল।

এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস। ৩৮ রানের মধ্যেই বাংলাদেশ হারায় আরও ৪ ব্যাটারকে। একপ্রান্ত আগলে রাখা সাদমান আউট হন ৯০ বলে ৬৪ রান করে। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৮ বলে ৯ রান।

নাইম হাসান ও তানজিম হাসান ফিরে গেলে ইনিংস হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। ১৩২ রানে ৭ উইকেট হারানো দলকে শেষ পর্যন্ত পথ দেখিয়েছেন জাকের ও রিশাদ। ৬৭ বলে ৩৬ রান করে জাকের ও ২০ রান করে রিশাদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...