| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

এই মাত্র হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৩ ২০:৫৩:৩০
এই মাত্র হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল

আজ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট হাতে নেমে টপ-অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ৩৯ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন আরিফুল ইসলাম ও অধিনায়ক আহরার আমিন। এই জুটিতে ২৭ রান করে ফিরেন আহরার। অন্যদিকে হাফ-সেঞ্চুরি তুলে ৫০ রানেই থেমে যান আরিফুল। ৯৫ বল খেলে ৪ চার ও এক ছক্কা হাঁকান তিনি।

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ৩৪ ও পারভেজ রহমান জীবন ৩০ রানের ইনিংস খেলার পরও ২০ বল বাকি থাকতে মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তানের আইমাল খান ও আলি আসফান্দ তিনটি করে উইকেট নেন।

২০০ রানের জবাবে দলকে দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও শাহজাইব খান। ১৭৬ বলে ১৫২ রানের সূচনা করেন তারা। আজান ৯১ বলে ৫২ রানে থামলেও সেঞ্চুরি তুলে নেন শাহজাইব। এরপর অধিনায়ক সাদ বেগকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন শাহজাইব।

১৪ চার ও ৩ ছক্কায় ১০৫ বলে অপরাজিত ১০৫ রান করেন শাহজাইব। ২৯ রানে অপরাজিত থাকেন বেগ। বাংলাদেশের রাফি উজ্জামান একটি করে উইকেট শিকার করেন।

এর আগে, চট্টগ্রামে প্রথম দুই ওয়ানডেতে ৯ উইকেটে ও ৭৮ রানে হেরেছিল বাংলাদেশ। এরপর রাজশাহীতে তৃতীয় ম্যাচে ৪ উইকেটে জয় স্বাগতিকরা। চতুর্থ ম্যাচ হেরে একমাত্র চারদিনের টেস্টের পর ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ। আগামী ১৫ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন

খেলাধুলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...