মুম্বাইয়ের জয়ের নায়ক সূর্যকুমার ম্যাচ শেষে জানালএন গোপন রহস্য
গতকাল ১২ মে শুক্রবার মুএই ম্যাচে প্রথমে ব্যাট করে মুম্বাই ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে। জবাবে গুজরাট দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান করতে পারে। মুম্বাই ম্যাচ জিতেছে ২৭ রানে। এই আসরে এটি মুম্বাইয়ের সপ্তম জয়। আখবন পর্যন্ত ১৪ পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। সব মিলিয়ে ছন্দ খুঁজে পেয়েছে ৫ বারের চ্যাম্পিয়ন দল মুম্বাই।
মুম্বইয়ের জয়ের নায়ক ছিলেন সূর্যকুমার যাদব। তিনি ৪৯ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি মারেন ১১টি চার ও ৬টি ছক্কা। এটি সূর্যের আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ম্যাচ শেষে স্কাই বলেন, “এটা বলা যেতে পারে যে এটা আমার সেরা টি-টোয়েন্টি ইনিংসের একটি। আমি যখনই রান করি, আমার মনে হয় দলের জয় হওয়া উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আজ আমরা প্রথমে ব্যাট করেছি এবং বলেছিলাম যে আপনি যখন ২০০-২২০ রান করেন তাহলে সব অন্যরকম হবে।”
“মাটিতে প্রচুর শিশির ছিল এবং আমি জানতাম কোন শট খেলতে হবে। আমি সোজা আঘাত করার কথা ভাবছিলাম না। আমার মাথায় দুটি শট ছিল – একটি ওভার ফাইন লেগ এবং একটি ওভার থার্ড ম্যান। খেলার আগে প্রচুর অনুশীলন করতে হয় তাই যখন খেলার কথা আসে, আমি খুব পরিষ্কার এবং নিজেজের জানান করি। আসা করছি পরের ম্যাচগুলিতেো ভালো খেলবো। নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য। সেটা সফল করতে পারলেই ভালো।”
যদিও মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, “এটি একটি আকর্ষণীয় খেলা, বিশেষ করে আমাদের দৃষ্টিকোণ থেকে দুই পয়েন্ট পেয়ে খুশি। আমরা ডান-বাম সমন্বয় করতে চেয়েছিলাম কিন্তু স্কাই এসে বলল সে আগে যেতে চায়। এই ধরনের আত্মবিশ্বাস তার আছে এবং এটি অন্যদের উপর চাপে। প্রতিটি খেলা নতুন করে শুরু করতে চান এবং আগের খেলার দিকে ফিরে তাকান না। কখনও কখনও আপনি ফিরে বসতে পারেন এবং গর্বিত বোধ করতে পারেন। কিন্তু এটি তার ক্ষেত্রে হয় না।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
