| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সুখবর দিলেন নেইমারের প্রেমিকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ১৯ ১১:৩৩:২৬
সুখবর দিলেন নেইমারের প্রেমিকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রুনা মোট পাঁচটি ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, নীল শর্টস ও ক্রিমে রংয়ের টি–শার্ট পরা নেইমার তাঁর প্রেমিকা ব্রুনার ‘বেবি বাম্প’ এ চুমু খাচ্ছেন। এমন কিছু ছবির সঙ্গে ক্যাপশনে মা হতে যাওয়ার সুখবরটি পর্তুগিজ ভাষায় জানান ব্রুনা।

তা বাংলায় অনূদিত করলে অর্থ দাঁড়ায়, ‘আমরা তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। আমরা তোমার অপেক্ষায় আছি এবং এটাও জানি তুমি আমাদের ভালোবাসা পূর্ণ করতে আসছ, আরও সুখের হবে দিনগুলো। তুমি খুব সুন্দর একটি পরিবারের সদস্য হবে। ভাই, দাদা–দাদী, আঙ্কেল–আন্টিরা এখনই তোমাকে অনেক ভালোবাসে। দ্রুত এসে পড়। আমরা তোমার অপেক্ষায়।’ তবে সন্তান ছেলে না মেয়ে তা জানাননি এই জুটি। ব্রুনার এই পোস্টে নেইমারের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

নেইমার ও ব্রুনার পোস্ট করা ছবিগুলোয় আরেকটি ইঙ্গিতও আছে। ব্রুনার বাঁ হাতের অনামিকায় রুপোর একটি আংটি দেখা গেছে। অনেকের ধারনা, ব্রুনার সঙ্গেই বুঝি বাগদান সেরেছেন নেইমার। এর আগে গত বছর একবার ব্রুনার সঙ্গে বাগদান সারার ঘোষণা দিয়েছিলেন পিএসজি তারকা। তবে এই জুটি বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি। সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২১ সাল থেকে দুজনের মন দেওয়া–নেওয়ার শুরু। পরের বছর জানুয়ারিতে ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা জানান নেইমার। যদিও গত আগস্টেই একবার বিচ্ছেদ হয়ে গিয়েছিল দুজনের।

২৮ বছর বয়সী ব্রুনা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব এবং সাও পাওলোর মডেল। তাঁর নিজের কাপড়ের ব্র্যান্ড আছে। নেইমার ও ব্রুনার জীবনে এটাই হতে প্রথম সন্তান। তবে সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেসের সঙ্গে সম্পর্ক থাকতেই বাবা হয়েছেন নেইমার। ডেভি লুকা নামে তাঁর ১২ বছর বয়সী ছেলে আছে।

পায়ের চোটে নেইমারের মৌসুম আগেই শেষ হয়ে গেছে। গত ফেব্রুয়ারিতে পিএসজির হয়ে একটি ম্যাচে চোট পান ব্রাজিল তারকা। দোহায় অস্ত্রোপচার করানোর পর এখন চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...