কেকেআরকে সর্বোচ্চ রানের টার্গেট দিল সানরাইজ হায়দ্রাবাদ
এবার নতুন আসরে নিজেদের চতুর্থ তথা দ্বিতীয় হোম ম্যাচে কেকেআরের লড়াই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। আসরের অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স ঘরে-বাইরে জোড়া হার দিয়ে নতুন মরশুম শুরু করলেও নিজেদের তৃতীয় ম্যাচে জয় তুলে নেয়।
ঘরের মাঠে শক্তিশালী দল হায়দরাবাদ পরাজিত হয় রাজস্থান রয়্যালসের কাছে। পরে লখনউয়ে গিয়ে সুপার জায়ান্টসের কাছে মাথা নোয়াতে হয় তাদের। শেষে উপ্পলে পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্টের খাতা খোলেন এডেন মার্করামরা। এখন দেখার যে ইডেনের মহারণে প্রতিপক্ষকে টেক্কা দেয় কোন দল।
আজ ১৪ এপ্রিল আইপিএলের ১৬ তম আসর ১৯ তম ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্স। সেই সুবাদে সানরাইজ কে আগে ব্যাট করছে নামতে হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর সানরাইজ হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। যা এবারের আসরে সর্বোচ্চ রান। সুতরাং জয়ের জন্য কলকাতার সামনে ২২৯ রানের টার্গেট।
হায়দরাবাদের প্রথম একাদশঃ
অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম (ক্যাপ্টেন), হ্যারি ব্রুক, এনরিখ ক্লাসেন (উইকেটকিপার), মারকো জানসেন, মায়াঙ্ক মার্কান্ডে, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও টি নটরাজন।
কেকেআরের প্রথম একাদশঃ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ন জগদীশান, নীতিশ রানা (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
