বার্সেলোনার ফিরে যেতে লিওনেল মেসির মুল চাওয়া
আর্জেন্টাইন সুপারস্টার বিশ্বকাপজয়ী লিওনেল মেসি যেকোনো জায়গাতেই যদি যেতে পারেন, তাহলে নিজের আঁতুড়ঘর বার্সেলোনায় ফিরবেন না কেন! বার্সেলোনা নিজেও চায় মেসিকে ফেরাতে। তবে সেটি নির্ভর করছে কিছু বিষয়ের ওপর। আর্জেন্টাইন সুপারস্টার মেসি নিজেও বার্সেলোনায় ফিরতে চান। কিন্তু মেসি নিজে চান, ফেরার প্রস্তাবটা যেন তিনি বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কাছ থেকে সরাসরি পান।
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ জেতার পরপরই পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি কোন এক কারন বসত হয়নি। শোনা যাচ্ছে, মেসির কারণেই নাকি এই চুক্তির দেরি হচ্ছে। মেসি পিএসজিতে আরও কেন্দ্রীয় ভূমিকা চান। ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সমান বা বেশি বেতন চান। চুক্তিও করতে চান দুই বছরের জন্য।
পিএসজির এই দাবিগুলোতেই সমস্যা। মেসিকে এমবাপ্পের সমান বা বেশি বেতন দেওয়া নিয়ে ব্যাপক বিরোধিতা আছে ক্লাবে। তাদের কথা, ৩৫ বছর বয়সী একজন ফুটবলারকে কেন এমবাপ্পের সমান বেতন দিতে হবে। মেসির সঙ্গে বর্ধিত চুক্তিও এক বছরের বেশি করতে চায় না কাতারি মালিকাধীন ক্লাবটি।
চুক্তি নিয়ে সমস্যা তো আছেই। বিশ্বকাপের পর প্যারিসে ফিরে মেসি পিএসজিকে তেমন কিছুই উপহার দিতে পারেননি। কারও কারও অভিযোগ, তিনি আর্জেন্টিনার জার্সিতে যে ধরনের খেলা খেলেন, সেটি পিএসজির জার্সিতে খেলেন না। এরই মধ্যে পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে। মেসি–এমবাপ্পে–নেইমার—এই ত্রয়ীকে নিয়েও পরপর দুটি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় মানতে কষ্ট হচ্ছে পিএসজি কর্তাদের। শোনা যাচ্ছে, সামনের মৌসুমে তারকাখ্যাতির চেয়ে কার্যকর ফুটবলারদের দিকেই ঝুঁকতে চায় পিএসজি। সে জন্য মেসি–নেইমারদের ছেড়ে দিতেও পারে দলটি।
পিএসজির সঙ্গে মেসির সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মেসিকে দলে টানতে চায় বার্সেলোনা। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার সময় মেসি কাঁদতে কাঁদতে আবারও বার্সেলোনায় ফেরার ইচ্ছা জানিয়ে এসেছিলেন। বার্সেলোনা এবার তাঁকে ফেরাতে চায়। কিন্তু এই পর্যন্তই। বার্সেলোনার কাছ থেকে পরিপূর্ণ কোনো প্রস্তাব এখনো মেসির কাছে যায়নি বলেই জানা গেছে। এর মধ্যেই সৌদি আরবের ক্লাব আল হিলাল মেসিকে ৪ হাজার কোটি টাকার প্রস্তাব দিয়ে রেখেছে। প্রস্তাব আছে তাঁর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মায়ামি ক্লাব থেকেও।
বার্সেলোনা কিন্তু চাইলেই মেসিকে নিয়ে নিতে পারবে না। উয়েফার আর্থিক সংগতি নীতির ব্যাপার আছে। অর্থ সংগ্রহের ব্যাপারও আছে। এরই মধ্যে খবর বেরিয়েছে, মেসিকে দলে ফেরাতে বার্সেলোনা নাকি পৃষ্ঠপোষক খোঁজা শুরু করেছে। আপাতত মেসিকে দলে নেওয়ার আর্থিক সম্ভাব্যতা যাচাই করছে বার্সেলোনা।
এদিকে বার্সেলোনাভিত্তিক ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিবোর খবরে বলা হয়, মেসি নিজে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার প্রস্তাবের অপেক্ষায় আছেন। মানে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক চান, বার্সেলোনা সভাপতি লাপোর্তা বার্সেলোনায় তাঁর ফেরার প্রস্তাবটা নিজে দেবেন।
২০২১ সালে লাপোর্তা দায়িত্ব নেওয়ার পরই ক্লাব ছাড়তে হয়েছিল মেসিকে। এ নিয়ে অনেকে তাঁকে দায়ীও করে থাকেন। অবশ্য কিছুদিন আগে মেসির বাবা হোর্হে মেসি, যিনি মেসির এজেন্ট হিসেবে কাজ করেন, তাঁর সঙ্গে বৈঠক করেছেন লাপোর্তা।
মেসির ফেরা নিয়ে নিজের ইতিবাচক মনোভাবও জানিয়েছেন লাপোর্তা, ‘মেসি নিজেও জানে, তাঁর জন্য বার্সেলোনার দরজা সব সময়ই খোলা। এখন দেখা যাক। বার্সেলোনা ও মেসির মধ্যকার বর্তমান সম্পর্ক কীভাবে উন্নত করা যাবে, সে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মেসি ফুটবল ইতিহাসের সেরা তারকা। বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মেসি জানে, সে আমাদের হৃদয়েই আছে। সে আমাদেরই অংশ।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
