| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ নিয়ে মুখ খুললেন পিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০১ ১৪:৩৭:১৮
বাংলাদেশে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ নিয়ে মুখ খুললেন পিসিবি

সেই ঝামেলার মধ্যে নতুন করে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে খেলা নিয়ে দেখা দেয় নতুন আলোচনা-সমালোচনা। তবে সেই বিষয়টি খোলাসা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। একইসঙ্গে জানিয়েছেন ভারতের দেওয়া ‘হাইব্রিড মডেল’ নিয়েও।

পিসিবি সভাপতি নাজাম শেঠি জানিয়েছেন, ‘ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চলমান। বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আইসিসি বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো কথাই আমি বলিনি। এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসির কোনো ফোরামেও আলাপ ওঠেনি।’

অর্থাৎ পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ আয়োজনের কথা সঠিক নয় বলে মনে হচ্ছে। অথচ এর আগে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোসহ ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছিল, এশিয়া কাপের মতো বিশ্বকাপও হাইব্রিড মডেলে হতে পারে। সে ক্ষেত্রে পাকিস্তান দল বিশ্বকাপের ম্যাচ খেলবে বাংলাদেশের মাটিতে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সেই খবর প্রকাশের দিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে তারা কিছু জানে না। আইসিসির পক্ষ থেকেও ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করা হয়, হাইব্রিড মডেলের বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা হয়নি।

পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের খবর একটি শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘ভুল উদ্ধৃত, ভুল অনুবাদ ও ভুল উপস্থাপন করেছে’।

এর আগে ভারত প্রথমে জানিয়েছিল, এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলবে না। যার জবাবও কড়াভাবেই দিয়েছিল পাকিস্তানিরা। এশিয়া কাপ খেলতে না গেলে তারাও ভারত বিশ্বকাপে না যাওয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভারত জানায় তারা এশিয়া কাপে অংশ নেবে। তবে তাদের ম্যাচগুলো আরব আমিরাত কিংবা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজনের ‘হাইব্রিড মডেল’-এর প্রস্তাব দেয় ভারত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...