| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসিকে পেতে রোনাল্ডোর মত বেতন দিতে রাজি এশিয়ার এই ক্লাব

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ২২:৪১:৪২
মেসিকে পেতে রোনাল্ডোর মত বেতন দিতে রাজি এশিয়ার এই ক্লাব

ক্লাবের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে ২২০ মিলিয়ন ইউরোর বিরাট প্রস্তাব মেসিকে দিতে চলেছে রোনাল্ডোদের প্রতিপক্ষ ক্লাবটি। গত দুই বছর আগে লিওনেল মেসির বেড়ে ওঠার ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নিয়ে পাড়ি জমান ফরাসি ক্লাব পিএসজিতে। তবে পিএসজি সাথে লিওনেল মেসির চুক্তি থাকে এক মৌসুমের জন্য।

সেই সুত্র মতে চলতি মরসুমের শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফুড বর্তমান সময়ে ফুটবল বিশ্বের সেরা ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির। আর বিশ্বকাপজয়ী মহাতারকাকে পাওয়ার জন্য লোভনীয় অফার দিতে চলেছে আল হিলাল।

সিআরসেভেন খ্যাত পর্তুগালের ফুটবল সুপারস্টার রোনাল্ডো আড়াই বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিলেও মেসিকে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করতে।চাইছে আল হিলাল। বর্তমানে সৌদির ক্লাবটি ট্রান্সফার ব্যানের কবলে পড়েছে। তবে গ্রীষ্মে ট্রান্সফার ব্যান উঠে যাবে ক্লাবের ওপর থেকে। তখন মেসিকে সই করাতে পারবে তারা। বর্তমানে সৌদি প্রো লিগে স্যালারি ক্যাপ রয়েছে।

অর্থাৎ নির্দিষ্ট অঙ্কের বাইরে কোনও ফুটবলারের বেতন চাইলেও বাড়াতে পারবে না সংশ্লিষ্ট ক্লাব। তবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনীয়কে আনার জন্য সৌদি সরকার এই নিয়ম বদলাতে রাজি।

ঘটনাচক্রে, মেসির বাবা তাঁর এজেন্ট জর্জে মেসিকে সম্প্রতি রিয়াধে দেখা গিয়েছে। যাতে জল্পনা আরও বেড়েছে। আল হিলাল ছাড়াও মেসিকে পাওয়ার লড়াইয়ে রয়েছে তাঁর নিজের ‘ঘরের ক্লাব’ বার্সেলোনা এবং ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মিয়ামি। ফরাসি প্রচারমাধ্যম লা ইকুঁয়েপ-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মিয়ামির একনম্বর টার্গেট মেসি।

ফরাসি গণমাধ্যমে লেখা হয়েছে, “ইন্টার মিয়ামির মালিক জর্জে মাসের অগ্রাধিকার আপাতত মেসিকে সই করা। মেসি পিএসজিতে সই করার আগে থেকেই ২০২১-এ কথা শুরু হয়েছিল। তারপর থেকে কথাবার্তা আরও এগিয়েছে। মেসি ঘনিষ্ঠদের সঙ্গে জর্জে মাস কাতার বিশ্বকাপের সময় অনেকটা সময় কাটিয়েছেন।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...