| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন করে দল ঘোষণা করলেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ২০:৪৪:২৪
আয়ারল্যান্ডের বিপক্ষে নতুন করে দল ঘোষণা করলেন বিসিবি

তবে এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল টাইগার শিবির। সফরকারী আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে ছিটকে গেলেন দলের অন্যতম তারকা ক্রিকেটার জাকির হাসান। যার ফলে দলে যোগ দিতে যাচ্ছে রনি তালুকদার।

তবে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে আট বছর পর দলে ফিরেছিলেন রনি তালুকদার। তবে এবার প্রথমবান ওয়ানডে দলেও ডাক পেলেন এই ওপেনার। জাকির হাসান ইনজুরিতে ছিটকে যাওয়াং তার জায়গায় আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন রনি তালুকদার।

আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান জাকির। পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে তাঁর। অর্থাৎ আগামী মাসের শুরুতে অনুষ্ঠেয় সিরিজের একমাত্র টেস্টের আগে সুস্থ হতে পারেন জাকির। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা নেই। সেকারণেই রনিকে যুক্ত করেছে বিসিবি।সবশেষ বিপিএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে দলে ফেরেন রনি। ইংল্যান্ড সিরিজে খুব বড় ইনিংস খেলতে না পারলেও তার প্রতি সন্তুষ্ট টিম ম্যানেজম্যান্ট। আজ চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাট হাতে করেছেন ৬১ বলে ৮০ রান। আর তাই দারুণ ফর্মে থাকা এই ক্রিকেটারকে ওয়ানডেতেও সুযোগ দিতে চায় বোর্ড।

আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়।

এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম-আপ ম্যাচও খেলার কথা আছে আইরিশদের। যা মাঠে গড়াবে সকাল দশটা থেকে।

বাংলাদেশ ওয়ানডে দল:তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রনি তালুকদার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...