মরক্কো ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায়
একটি যুদ্ধ ইউক্রেনীয়দের অনেক কিছু কেড়ে নিয়েছে। ২০৩০ ফিফা বিশ্বকাপকে ইউরোপে ফিরিয়ে আনা একটি দীর্ঘস্থায়ী অনুসন্ধান। যার ধারাবাহিকতায় পর্তুগাল ও স্পেন যৌথভাবে কাজ করছে। কিন্তু তারা অন্য সঙ্গী চেয়েছিল। এতদিন তৃতীয় দেশ হিসেবে ইউক্রেনের নাম শোনা যাচ্ছিল।
কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধ কিয়েভের কপাল পুড়িয়ে দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশে ফুটবল বিশ্বকাপ আর সম্ভব নয়। তাই পর্তুগাল-স্পেন অংশীদারিত্ব একটি নতুন দেশ।
আফ্রিকার দেশ রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার ৭৩তম কংগ্রেস হচ্ছে। তবে, মূল সভা বসবার একদিন আগে আফ্রিকান ফুটবল কনফেডারেশন প্রেসিডেন্টের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে ২০৩০ ফিফা আসরের আয়োজক হতে নিজেদের নাম সবার সামনে তুলে ধরলো মরক্কো। দেশটির ক্রীড়া মন্ত্রী ছাকিম বেনমুসা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। ২০১০ এ দক্ষিণ আফ্রিকার কাছে স্বাগতিক হওয়ার সুযোগ হারালেও, এবার আর খালি হাতে ফিরতে চান না তারা।
গত ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়ে আফ্রিকান দেশটি। প্রথম আফ্রিকান মহাদেশীয় টিম হিসেবে তারা খেলে বিশ্ব আসরের সেমিফাইনালে। আয়োজক হিসেবেও সফল তারা। ২০২২ এর ক্লাব বিশ্বকাপের আয়োজক ছিলো মরক্কো।
বেনমুসা বলেন, 'আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি মরক্কো, পর্তুগাল এবং স্পেনের সঙ্গে যৌথভাবে ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায়। আমরা একসঙ্গে বিড করবো। আমরা আফ্রিকা এবং ইউরোপের ফুটবলকে একসুতোয় গাঁথতে চাই। দুটো মহাদেশের মানুষের সংস্কৃতি পুরো পৃথিবীকে জানাতে চাই। আশা করবো, আমরা সবার সহযোগিতা পাবো।'
বিশ্বকাপের আয়োজক হতে এই ইউরোপিয়ান-আফ্রিকান ট্রায়োকে লড়তে হবে ল্যাটিন জায়ান্টদের সঙ্গে। শতবর্ষী বিশ্বকাপের আয়োজক হতে চায় দক্ষিণ আমেরিকার চারটি দেশ। যেখানে আছে প্রথম বিশ্বকাপের আয়োজক উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং পেরু। আগামী বছর কনফেডারেশনগুলোর উন্মুক্ত ভোটাভুটির পরই নির্ধারিত হবে কাদের ভাগ্যে যাবে ফিফা ২০৩০ গ্রেটেস্ট শো অন আর্থ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
