| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার বিরুদ্ধে মামলার প্রস্তুতি রিয়াল মাদ্রিদের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৩ ১২:০১:৪২
বার্সেলোনার বিরুদ্ধে মামলার প্রস্তুতি রিয়াল মাদ্রিদের

অনেক দিন ধরেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে অর্থ প্রদানের অভিযোগ রয়েছে। অন্য স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ অভিযোগের বিষয়ে তাদের অবস্থান প্রকাশ করেছে। মাদ্রিদ ক্লাব বার্সেলোনা এবং ক্লাবের দুই প্রাক্তন সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে স্প্যানিশ প্রসিকিউটরদের সাথে যোগ দেবে।

রোববার (১২ মার্চ) বার্সার এই কেলেঙ্কারি নিয়ে আলোচনায় বসেছিল রিয়াল মাদ্রিদ। প্রসিকিউটরদের গুরুতর অভিযোগ হিসেবে অভিহিত করা বিষয়টির জন্য বার্সেলোনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ ও স্প্যানিশ চ্যাম্পিয়নরা। স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস গত শুক্রবার (১০ মার্চ) বার্সেলোনার বিরুদ্ধে মামলা করার কথা জানায়।

রিয়াল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, বিচারক মামলাটি গ্রহণ করামাত্রই তারা স্প্যানিশ প্রসিকিউটরদের সঙ্গে যোগ দেবে। গত মাসে শুরুতে শোনা যায়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা।

অভিযোগ আছে, বার্সেলোনা তাদের সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল ও জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সহায়তায় নেগরেইরার সঙ্গে একটি 'গোপনীয় মৌখিক চুক্তি' করেছিল। কাতালান ক্লাব, রোসেল, বার্তোমেউ, নেগরেইরা ও বার্সেলোনার অন্য দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে খেলায় দুর্নীতি, অন্যায্য প্রশাসন এবং বাণিজ্যিক নথিতে মিথ্যা তথ্যের অভিযোগ আনা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...