চতুর্থ উইকেট তুলে নিল ভারত, দেখে নিন সর্বশেষ স্কোর
আমদাবাদে সিরিজের শেষ টেস্টে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামছে। ভারত সিরাজকে বিশ্রাম দিয়ে দলে ফেরায় মহম্মদ শামিকে।
অস্ট্রেলিয়ার ইনিংস বিবরণ: ১৫.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন ট্রেভিস হেড। ৪৪ বলে ৩২ রান করেন তিনি। মারেন ৭টি চার।
ম্যাচের ২৩তম ওভারে পুনরায় শামিকে আক্রমণে আনে ভারত। নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ভারতকে সাফল্য এনে দেন তিনি। ২২.২ ওভারে শামির অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিররের কানা লাগিয়ে বসেন মার্নাস। বল ব্যাটে লেগে স্টাম্প ছিটকে দেয়। ২০ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ল্যাবুশান।
ম্যাচের ৬৩.৪ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। ১৩৫ বলে ৩৮ রান করেন তিনি। মারেন ৩টি চার। ৭০.৪ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পিটার হ্যান্ডসকম্ব। ২৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ৩টি চার।
ম্যাচের ৮২তম ওভারে দ্বিতীয় নতুন বল নেয় ভারত। উমেশ যাদবের ওভারে ২টি চার মারেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২১৩ রান। গ্রিন ২৪ রানে ব্যাট করছেন।
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ শামি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
