বাংলাদেশ-ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টস শেষ, জেনে নিন ফলাফল
আজ ৯ মার্চ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড দল।
আজকের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন সাকিব আল হাসান। ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। অর্থাৎ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করবে ইংল্যান্ড দল। এই ম্যাচে অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের।
আজকের টি-২০ ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আম্পায়ার হিসেবে রয়েছে মাসুদুর রহমান এবং আনভির আহমেদ। তৃতীয় আম্পায়ার হিসেবে রয়েছেন শরফুদ্দৌলা। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন নেয়ামুর রশিদ।
