| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

রোনালদোর ডায়েট ফলো করে ব্রাজিলিয়ান ফুটবলারের মরণদশা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ০২ ১৩:৫৩:২৫
রোনালদোর ডায়েট ফলো করে ব্রাজিলিয়ান ফুটবলারের মরণদশা

কয়েকদিন আগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার কাজ দেখে কে বলবে পর্তুগিজ সুপারস্টারের বয়স এখন চল্লিশ পেরিয়ে গেছে। যৌবনের দ্বারপ্রান্তে, যেখানে রোনালদোর বয়সের ফাঁদে পা দেওয়া উচিত, সেখানে তিনি এখনও বেশ ফিট। কিন্তু এমন ফিটনেসের রহস্য কী? - এই বয়সেও নিয়ম-নিষেধের মধ্যে খাদ্যাভাস রেখে এবং শরীরের যত্ন নিয়ে ফুটবল বিশ্বে আলো ছড়াচ্ছেন তিনি। তার ফিটনেস নিয়ে ঈর্ষান্বিত হওয়া স্বাভাবিক। রোনালদোর মতো হতে কে না চায়!

ব্রাজিলের ক্লাব পালমেইরাসের মিডফিল্ডার গ্যাব্রিয়েল মেনিনোও হতে চেয়েছিলেন রোনালদোর মতোন। বেচারার শখ জেগেছিল রোনালদোর মতো ফিটনেস অর্জনের। তাই অনুসরণ করেছিলেন পর্তুগিজ মহাতারকার ডায়েট চার্ট। কিন্তু তাতে হয়েছে হিতে বিপরীত। রোনালদোর ডায়েট চার্ট মানতে গিয়ে মেনিনোর মনে হয়েছিল, মরে যাচ্ছেন তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম পালমেইরাস কাস্ট'কে এমনটাই জানিয়েছেন মেনিনো।

২০১৯ সাল থেকে ক্লাবটির মূলদলে খেলছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেইরাসের যুবদলে বেড়ে ওঠা এই মিডফিল্ডার। তবে ২০২০-২১ সালেও তিনি ক্লাবটির কোচ আবেল ফেরেইরার সুনজর অর্জন করতে পারেননি। মধ্যমাঠে তার পজিশনে কোচের তৃতীয় পছন্দের খেলোয়াড় ছিলেন তিনি। তাই কোচের আস্থা অর্জনে রোনালদোর মতো হতে চেয়েছিলেন মেনিনো।

পালমেইরাসের পুষ্টিবিদ মিরটেসকে বলেছিলেন, রোনালদোর মতো ডায়েট চার্ট করে দিতে। রোনালদোর মতোই খেতে শুরু করেন সকালে একটি করে ডিম ও সাপ্লিমেন্টস, বিকেলে অনুশীলনের আগে ও রাতে ঘুমাতে যাওয়ার আগেও সাপ্লিমেন্টস, দুপুর আর রাতে গ্রিল্ড মাছ কিংবা মাংস এবং সালাদ।

ফলশ্রুতে কেমন হয়েছিল শোনা যাক মেনিনোর বয়ানিতে, 'আমার ওজন ঠিকঠাক ছিল। কিন্তু আমি নিজেকে বদলাতে চেয়েছিলাম। আমি পালমেইরাসের পুষ্টিবিদ মিরটেসকে বলি আমার জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে খাদ্যতালিকা বানিয়ে দিতে। আমি রোনালদোর মতো হতে চেয়েছিলাম।'

রোনালদোর ডায়েট চার্ট ফলো করে রোনালদোর মতো ফিটনেস তো পাওয়া হয়নি-ই উল্টো মেনিনোর মনে হয়েছে মরে যাচ্ছেন তিনি।

মেনিনো বলেন, 'আমি ওয়ার্মআপ করতাম এবং কোনোভাবে আর দৌড়াতে পারতাম না। আমার শুধু মনে হতো, আমি মরে যাব। ম্যাচের পাঁচ মিনিট পরই আমি মাঠে আর দৌড়াতে পারতাম না। আমার পরিবর্তে বিকল্প খেলোয়াড় নামানোর প্রয়োজন হতো। সে (মিরেটস) বুঝতে পেরেছিল আমি ভালো ছিলাম না।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...