| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এইমাত্র পাওয়া: তামিমদের নিয়ে বৈঠক শেষে সব কিছু খোলসা করলেন বিসিবি সভাপতি পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ২২:৪৪:১৫
এইমাত্র পাওয়া: তামিমদের নিয়ে বৈঠক শেষে সব কিছু খোলসা করলেন বিসিবি সভাপতি পাপন

বিসিবি বস পাপনের এমন কথায় গতকাল ইংল্যান্ড সিরিজ সামনে রেখে সংবাদ সম্মেলনে হাজির হয় বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক তামিম ইকবাল। তামিম ইকবাল পাপনের বিষয়টি স্বীকার করে নেন এবং শান্তির বার্তা জানান। এরপর আজ ২৭ ফেব্রুয়ারি আবারো সংবাদ সম্মেলনে আসেন বিসিবি বস পাপন এবং এই দিনে সাকিব এবং তামিমের ঘটা সকল কিছু নিয়ে বিস্তারিত কথা বলেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘তামিম-সাকিবের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা, আমি নিজে দেখিনি’।

বিস্ফোরক সাক্ষাৎকার দেওয়ার দুই দিন পর সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে টিম হোটেলে তামিমদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন পাপন। রাত ৮টা থেকে ঘণ্টাখানেক তামিমদের সঙ্গে বৈঠক করেন পাপন। সঙ্গে ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তামিম-সাকিবের ব্যক্তিগত সম্পর্কের অবনতি নিয়ে প্রশ্নের জবাবে বিসিবির সভাপতি বলেন, ‘তামিম-সাকিবের সমস্যা, এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা। সবচেয়ে বেশি কিন্তু আমি এ কথাটা শুনি মিডিয়া থেকে, মিডিয়ার লোকেরা আমায় বেশি বলে।’

‘আমি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় সবকিছু খুবই ভালো দেখেছি, ওখানে কিন্তু আমি ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। এর আগে কথা শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে।’

এর আগে তিনি একটি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটে বলেছিলেন, তামিম-সাকিবের মধ্যে সম্পর্কের অবনতির কারণে ড্রেসিংরুমে প্রভাব পড়ছে। অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে।

পাপনের এমন অভিযোগের জবাবে ওয়ানডে অধিনায়ক তামিম বলেছেন, সাকিবের সঙ্গে মাঠে তার সবকিছুই ঠিক। বাইরে কী হচ্ছে, এটা কোনো বিষয় না।

আজ বৈঠকের পর বিসিবি সভাপতি কথা বলছেন তামিমের সুরেই। তিনি জানান, সাকিব-তামিম দুজনেই আশ্বস্ত করেছে, মাঠে এর কোনো প্রভাব পড়বে না।

বৈঠকের পর বিসিবি সভাপতি বলেন, ‘আমি ওদের ডেকে বলেছি, কোনো সমস্যা আছে কি না? ওরা দুজনেই আমায় আশ্বস্ত করেছে যে, খেলায় এটার কোনো প্রভাব পড়বে না। যাই থাকুক, খেলায় কোনো প্রভাব পড়বে না। আমিও সাক্ষাৎকারে সেটা বলেছি, তামিমও বলেছে।’

তামিমদের সঙ্গে পাপনের বৈঠককালে উপস্থিত ছিলেন না সাকিব। তিনি একটি মুঠোফোন কোম্পানির অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন।

বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিব যে বৈঠকে থাকবেন না, তা আগেই তাকে (পাপন) জানানো হয়েছে। সাকিব বৈঠকে না থাকায় তিনি কোনো সমস্যা দেখছেন না।

বিস্তারিত দেখুন ভিডিওতে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...