| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ডেভিড ওয়ার্নার অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৩ ১২:০৩:১৫
ডেভিড ওয়ার্নার অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন

তবে ডেভিড ওয়ার্নারের জনপ্রিয়তা শুধু অস্ট্রেলিয়ায় নয়, তিনি ভারতেও জনপ্রিয়। আইপিএলে, ওয়ার্নার সানরাইজার্স হায়দ্রাবাদকে 2016 সালে শিরোপা জিতে নেওয়ায়, তিনি নিজেকে ভারতের বিভিন্ন প্রবণতা বিষয়ে সক্রিয় রাখেন। তবে সফলতম খেলোয়াড়দের একজন হয়েও তার সময়টা ভালো যাচ্ছে না।

বর্ডার গাভাস্কার ট্রফিতে দুটি ম্যাচ খেললেও ডেভিড ওয়ার্নারকে দেখা যায়নি তার পুরনো ছন্দে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে চোট পেয়ে আউট হয়েছিলেন, এরপর দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেননি। শোনা যাচ্ছে, টানা ব্যর্থতায় এখানেই টেস্ট ক্রিকেটে কেরিয়ার শেষ করতে চলেছেন ওয়ার্নার।

দ্বিতীয় টেস্টে কনুইতে বল লাগায় কনুইতে চিড় ধরেছে, যার ফলে তিনি চলতি বর্ডার গাভাসকার ট্রফি থেকে বেরিয়ে গিয়েছেন। তিনি চোট সারানোর জন্য দেশে ফিরেছেন। শোনা যাচ্ছে, ব্যর্থতার পাশাপাশি অফ ফর্মের জন্য তিনি এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।

ডেভিড ওয়ার্নার এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন। তার বদলে তিনি শুধুমাত্র সাদা বলের ক্রিকেটেই মনোসংযোগ করবেন। ফলে দিল্লি টেস্টটাই সম্ভবত হতে চলেছে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট ম্য়াচ।

অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইডকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা ওকে নিয়ে চিন্তিত, বাকি দুটো ম্যাচে কী করব তা নিয়েও ভাবছি। তবে আমাদের এখন লক্ষ্য টেস্ট ম্যাচ। আমরা পরে অ্যাশেজ নিয়ে পরিকল্পনা করব। তবে আমরা অন্যতম সেরা দল তৈরি করব অ্যাশেজে।”

তিনি বলেন, “আমরা ওকে নিয়ে মুখিয়ে রয়েছি, অ্যাশেজে ঘরের মাঠে আমরা এগিয়ে থাকব। বর্ডার গাভাসকার ট্রফি এখনও ড্র করার সুযোগ রয়েছে আমাদের কাছে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে।”

২০২২ সালের শুরু থেকে ওয়ার্নারের টেস্টে গড় ১৭.৭০। দুটো হাফ সেঞ্চুরি রয়েছে। তবে ২০২০ সালের জানুয়ারি মাসের পর তিনি গত বছর মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০০ রান করেছিলেন। এটা বাদ দিলে টেস্টে শেষ চারটে ইনিংসে তাঁর রান যথাক্রমে ১৫, ১০, ১ ও ১০।

ডেভিড ওয়ার্নারের শেষ ২২টা টেস্ট ইনিংসে গড় ১৬.৮৫। তাঁর থেকে মিচেল স্টার্কের ব্যাটিং গড় ভালো। তাঁর গড় ২০.৩৩। তবে ওডিআইতে ওয়ার্নার বড় নাম, এবার বিশ্বকাপে ভারতের মাটিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...