| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুভমান গিল নাকি কার্তিক আরিয়ান, যার সাথে প্রেম করছে সারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১০ ১৪:৪০:৩৭
শুভমান গিল নাকি কার্তিক আরিয়ান, যার সাথে প্রেম করছে সারা

গুঞ্জন আছে, মাঝে মধ্যেই দুজন রেস্তোরাঁয় যাচ্ছেন, কফি শপে আড্ডা দিচ্ছেন। এমনকি, মুম্বাইয়ের এদিক ওদিক গাড়ি নিয়ে ঘুরতেও দেখা গেছে দুজনকে। সারা-কার্তিকের একসঙ্গে কাটানো মুহূর্তের স্থিরচিত্রও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এর আগে ভাইরাল হয়েছিল ক্রিকেটার শুভমন ও সারার ডিনার ডেটের ভিডিও। উদীয়মান ক্রিকেট তারকা শুভমন গিলের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন অভিনেত্রী সারা আলী খান। নৈশভোজের ফাঁকে একান্তে আড্ডা দিতেও দেখা যায় এই দুই তারকাকে। ছবি ভাইরাল হতেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। কিন্তু এখন নেটিজেনদের দাবি— পুরোনো প্রেমিক কার্তিকের কাছে ফিরেছেন সারা আলী খান। নেটদুনিয়ায় এসব বিষয়ে জোর চর্চা হলেও মুখ খুলেননি কেউ-ই।

সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। গত ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় এটি। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ধানুশ।

লক্ষ্মণ উতেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন সারা আলী খান। এতে তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। এছাড়াও এতে অভিনয় করেছেন—বিক্রান্ত, চিত্রাঙ্গদা প্রমুখ। তা ছাড়া বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় অভিনয় করেছেন সারা। এরই মধ্যে এ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...