| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ, জেনে নিন প্রতিপক্ষ ও সময়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ০৯ ১৫:০৩:৪৫
ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ, জেনে নিন প্রতিপক্ষ ও সময়

এবার নিজেদের ঘরের মাঠে শামসুন্নাহার জুনিয়রদের সামনে যুব বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা জয়ের পালা। এই আসরে এখন পর্যন্ত দারুন ছনে রয়েছে বাংলাদেশ দল। সুতরাং আবারও জয়ের দারুন সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের।

আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলার বাঘিনীরা।

সাফ চ্যাম্পিয়নশিপের বয়স ভিত্তিক এই যুব নারী আসরে দুইবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী দল। এর মধ্যে একবার অনূর্ধ্ব-১৮ ও পরে অনূর্ধ্ব-১৯ সাফের শিরোপা ঘরে তোলে লাল সবুজের প্রতিনিধিরা দল। এবার নিজ দেশে ওই টুর্নামেন্টের অনূর্ধ্ব-২০ পর্যায়ে শিরোপার এক ধাপ দূরে রয়েছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের এই টুর্নামেন্ট শুরুর আগে আগে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন। আবারও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে ফাইনালিস্ট নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ নারী দল। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালি ভারতের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শেষ ম্যাচে ভুটানকে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে সাবিনা খাতুনদের উত্তরসূরিরা।

এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে ৩-১ গোল ব্যবধানে হারলেও শেষপর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনালের টিকিট পায় নেপালের মেয়েরা। ভুটানের সঙ্গে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় দিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল তারা। এরপর নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দ্বাড়প্রান্তে পৌঁছেছে তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল :

গোলরক্ষক : রুপনা চাকমা, সাথী বিশ্বাস, ইতি রানী।

রক্ষণভাগ : সুরমা জান্নাত, আফিদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন ও উন্নতি খাতুন।

মধ্যমাঠ : শামসুন্নাহার জুনিয়র (অধিনায়ক), স্বপ্না রানী, সোহাগি কিসকু, মাহফুজা আক্তার, নওসোন জাহান, মিস রুপা, রেহেনা আক্তার ও হালিমা আক্তার।

আক্রমণভাগ : শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিক তানজুম, আইরিক খাতুন, আফরোজা খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...