| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৯ ২১:০০:৫২
ব্রেকিং নিউজঃ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। গুটিয়ে যায় ৬৮ রানেই। সর্বোচ্চ ১৯ রান করেন রায়ানা ম্যাকডোনাল্ড গে। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল অ্যালেক্স স্টোনহাউস (১১), সোফিয়া স্মাল (১১), নিয়াম হল্যান্ড (১০)। ৪ ওভারে মাত্র ৬ রান খরচে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন পেসার তিতাস সাধু। দুই উইকেট নিয়েছেন অর্চনা দেবী ও পার্শ্ববী চোপড়াও।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ২০ রানের ভেতরই সাজঘরে ফেরেন দুই ওপেনার শেফালি ভার্মা ও শ্বেতা শেরাওয়াত। তবে তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেন সৌম্যা তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা। জয়ের লক্ষ্য বড় না থাকায় দু’জনেই ঝুঁকি না নিয়ে ব্যাট করার চেষ্টা করলেন। বল বুঝে খেললেন। দিনশেষে দুজনেই করেন ব্যক্তিগত ২৪ রান। তৃষা আউট হলেও ঋষিতা বসুকে নিয়ে জয় নিশ্চিত করেন সৌম্যা।

দল হারলেও অলরাউন্ড পারফরম্যান্সের কারণে টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রাইভেন্স। ৭ ম্যাচে ২৯৩ রান ও ৯ উইকেট শিকার করেন তিনি। এদিকে, গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেও সুপার সিক্সেই থেমে যায় বাংলাদেশের টুর্নামেন্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...