| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শেষ হল আর্জেন্টিনা-পেরুর ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৬ ১১:৫৪:০৭
শেষ হল আর্জেন্টিনা-পেরুর ম্যাচ, জেনে নিন ফলাফল

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এস্তাদিও অলিম্পিকোতে ‘এ’ গ্রুপে আর্জেন্টিনার বাঁচামরার ম্যাচে শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না কোচ হ্যাভিয়ের ম্যাশচেরানোর দল। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতির দিকে এগিয়ে যাচ্ছিল প্রথমার্ধের খেলা।

তবে বিরতির ঠিক ৪ মিনিট আগে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মিডফিল্ডার গিনো ইনফান্তিনো। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পেরুরু যুবারা। কিন্তু আর্জেন্টিনার যুবাদের সঙ্গে সমানে সমান লড়াই করেও গোল আদায় করতে পারেনি তারা।

অন্যদিকে আর্জেন্টিনাও আর গোল না পেলে ১-০ গোলের জয়ে ৩০তম অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপে পরের রাউডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখে আর্জেন্টিনার যুবারা।

আরও পড়ুন- হ্যাটট্রিক জয়ের পথে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

‘গ্রুপ এ’তে আর্জেন্টিনা তিনটি ও পেরু নিজেদের কোটার চার ম্যাচ খেলে ফেলেছে। সেখানে পেরু কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি। অন্যদিকে আর্জেন্টিনা দুই ম্যাচ পরাজয়ের পর পেরুর বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে। ফলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

এখন নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয়ের সঙ্গে গ্রুপের অন্য দল ব্রাজিলের দিকেও চেয়ে থাকতে হবে আকাশি নীল শিবিরকে। আর কামনা করতে হবে যাতে কলম্বিয়া তাদের শেষ দুই ম্যাচে হারে। কেননা তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে প্যারাগুয়ে ৭ ও ব্রাজিল দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোন সমীকরণ ছাড়াই প্রায় পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফেলেছে।

তাই তৃতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য লড়াইটা হবে মূলত কলম্বিয়া ও আর্জেন্টিনার মধ্যে। কলম্বিয়ার মতো সমান সুযোগ রয়েছে আর্জেন্টাইন যুবাদের সামনে। পেরুকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখল আর্জেন্টিনা। এবার দিনের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে সেলেসাওদের জয়ের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে হারে তাহলে পেরুকে হারানোর পরও কোনও লাভ হবে না আর্জেন্টিনার। কেননা তখন কলম্বিয়ার পয়েন্ট হয়ে যাবে ৭। আর ড্র করলে পয়েন্ট হবে পাঁচ। সেক্ষেত্রে আর্জেন্টিনা শেষ ম্যাচে কলম্বিয়াকে পরাজিত করলে ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করবে। আর কলম্বিয়া আলবিসেলেস্তেদের বিপক্ষে ড্র করলেই চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর জয় পেলে হয়ে যেতে পারে দ্বিতীয় অথবা প্রথমও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...