চমক দিয়ে পিএসজির নতুন ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা
ফ্রেঞ্চ কাপে মঙ্গলবার পিএসজি খেলতে নেমেছিল ষষ্ঠ ডিভিশনের প্যায় দ্য ক্যাসে-র বিরুদ্ধে। অপেশাদার ক্লাবের বিরূদ্ধে যে ম্যাচে পিএসজি ৭-০ গোলে জিতল। এমবাপে একাই করেন পাঁচ গোল। তবে সেই ম্যাচই বড় ইঙ্গিতবাহী ঘটনার সাক্ষী থেকে গেল। ডিফেন্ডার প্রেসনেল কিম্পেবের জায়গায় হঠাৎ সহ অধিনায়ক করে দেওয়া হল এমবাপেকে।
দলের তারকা সংঘাত এড়াতে এর আগে মেসি, নেইমার এবং এমবাপে কাউকেই ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন করা হয়নি। তবে ফ্রেঞ্চ কাপের ম্যাচে সেই নীতি থেকে সরে এল পিএসজি। ভাইস ক্যাপ্টেনের আর্মব্যান্ড দিয়ে দেওয়া হল এমবাপেকে। ম্যাচে মেসিকে খেলেননি কোচ গ্যালতিয়ের। তবে নেইমার ছিলেন। এমন অবস্থায় এমবাপের পদবৃদ্ধি ঘিরে ফরাসি ফুটবলে নতুন করে কানাঘুষো শুরু হয়েছে।
প্রেসনেল কিম্পেবে নাকি ভাইস ক্যাপ্টেন্সি হারিয়ে বলে দিয়েছিলেন, তাঁকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। তবে ব্যাপক বিতর্ক শুরু হতেই তিনি নিজের মন্তব্য থেকে সরে আসেন। পিএসজির সদ্য প্রাক্তন ভাইস-ক্যাপ্টেন ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’-কে জানিয়েছেন, “গত কয়েক ঘন্টা ধরে আমার নামে অনেক কিছু শুনছি, পড়ছি। ভুয়ো তথ্য এড়াতে পুরো বিষয়টি স্পষ্ট করে জানাতে চাই। আমাকে না জানিয়ে সহ অধিনায়কত্ব পদ যে পরিবর্তন করা হওয়ার কথা উঠেছে। তা সর্বৈব মিথ্যা। আমি সবসময় ক্লাবের সিদ্ধান্তকে সম্মান জানাই।”
সহ অধিনায়ক হয়েও চোট আঘাতে টানা ভুগছেন কিম্পেমবে। সিজনের শুরুতে নিয়মিত সেন্টার ব্যাক হিসাবে ক্লাবের জার্সিতে অংশ নিচ্ছিলেন। তবে কাফ মাসল এবং হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে ১৯টি লিগ ম্যাচের ১১টিতেই খেলতে পারেননি তিনি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। কবে মাঠে প্রত্যাবর্তন ঘটাবেন, তা নিয়ে জোরালো সংশয় রয়েছে। তাই এমবাপে যে অস্থায়ী নয়, পাকাপাকিভাবেই ক্যাপ্টেন মার্কুইনহোস-এর ডেপুটি হিসাবে আর্ম-ব্যান্ড পরতে চলেছেন মেসি-নেইমারকে টপকে তা আর বলার অপেক্ষা রাখে না।
জাতীয় দলেও নেতৃত্ব পাওয়ার বিষয়ে ফেভারিট তিনি। ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস বিশ্বকাপের পরেই অবসর নিয়েছেন। নতুন অধিনায়ক কে হবেন, তা এখনও ঠিক হয়নি। তবে গ্রিজম্যানের সঙ্গে এমবাপেও জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রয়েছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
