| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির কেন্দ্রীয় চুক্তি শেষে জেনে নিন ক্রিকেটারদের কার বেতন কত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২২ ২৩:০৬:৫৮
বিসিবির কেন্দ্রীয় চুক্তি শেষে জেনে নিন ক্রিকেটারদের কার বেতন কত

কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতনের গ্রেডিংও নিশ্চিত করেছে বিসিবি। চারটি আলাদা ভাগে বিভক্ত করে ক্রিকেটারদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। বেতনের গ্রেডিংগুলো হচ্ছে ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’ এবং ‘সি’। ক্রিকেটারদের পারফরম্যান্স এবং অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে বেতনের গ্রেডিংয়ে জায়গা দেওয়া হয়েছে।

টাইগার ক্রিকেটারদের মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি বেতন পাবেন দুই ফরম্যাট টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান। তারপরের অবস্থানে আছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম থাকছেন তৃতীয় অবস্থানে।

চলতি বছর টেস্টে ‘এ প্লাস’ গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকা। ওয়ানডেতে ৪ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ ৫০ হাজার টাকা। তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের জন্য ‘এ প্লাস’ গ্রেডে বেতন নির্ধারণের ক্ষেত্রে প্রথম ক্যাটাগরির শতভাগ, দ্বিতীয় ক্যাটাগরির পঞ্চাশ এবং সবশেষ ক্যাটাগরির চল্লিশ শতাংশ দেওয়া হয়। দুই কিংবা এক ফরম্যাটের ক্ষেত্রে গ্রেডিং অনুযায়ী সর্বোচ্চ বেতনটাই দেওয়া হবে ক্রিকেটারদের।

চলতি বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা চার পান্ডব সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদউল্লাহ জায়গা করে নিয়েছেন ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। এরমধ্যে তিন ফরম্যাটে খেলবেন কেবল সাকিব আল হাসান। তিনি টেস্টে ‘এ প্লাস’ গ্রেডের বেতন বিবেচনায় টেস্টের জন্য ৪ লাখ ৫০ হাজার, ওয়ানডেতে ২ লাখ এবং টি-টোয়েন্টির জন্য পাবেন ১ লাখ টাকা। এরসঙ্গে দুই ফরম্যাটে অধিনায়কত্বের জন্য ২০ হাজার করে আরও ৪০ হাজার টাকা পাবেন। মাসিক সাকিবের মোট বেতন দাঁড়াবে সর্বোচ্চ মোট ৭ লাখ ৯০ হাজার টাকা।

তামিম দুই ফরম্যাটে খেলবেন বলে তিনি ‘এ প্লাস’ ক্যাটাগরিতে টেস্টের জন্য ৪ লাখ ৫০ হাজার, ওয়ানডের জন্য ২ লাখ এবং এক ফরম্যাটে নেতৃত্বের জন্য পাবেন আরও ২০ হাজার টাকা। মোট ৬ লাখ ৭০ হাজার টাকা। অধিনায়ক না হওয়ায় মুশফিক তামিমের চেয়ে ২০ হাজার টাকা কম পাবেন। এদিকে মাহমুদউল্লাহ কেবল ওয়ানডে ফরম্যাটে থাকায় তিনি পাবেন ৪ লাখ টাকাই।

এদিকে সাকিবের সঙ্গে তিন ফরম্যাটে খেলা লিটন দাস, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ তিনজনই আছেন ‘এ’ ক্যাটাগরিতে। সেই হিসেবে তারা টেস্টের জন্য ৪ লাখ, ওয়ানডেতে ১ লাখ ৫০ হাজার এবং টি-টোয়েন্টির জন্য ৮০ হাজার টাকা মিলিয়ে সর্বমোট ৬ লাখ ৩০ হাজার টাকা করে মাসিক বেতন পাবেন।

সর্বনিম্ন ১ লাখ টাকা করে বেতন পাবেন কেন্দ্রীয় চুক্তিতে ‘সি’ গ্রেডে থাকা ক্রিকেটাররা। নতুন করে চুক্তিতে জায়গা করে নেওয়া জাকির হাসান ও হাসান মাহমুদরা পাবেন মাসিক ১ লাখ টাকা করে। এ ছাড়াও চুক্তির বাইরে কেউ যদি জাতীয় দলে খেলার সুযোগ পান, তবে সেই মাসের জন্য ১ লাখ টাকা করে দেওয়া হবে সেই ক্রিকেটারকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...