| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসল তথ্য ফাঁসঃ যে কারণে আর্জেন্টিনার কোচ হয়েছিলেন স্কালোনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৩ ১০:৪৯:৫৩
আসল তথ্য ফাঁসঃ যে কারণে আর্জেন্টিনার কোচ হয়েছিলেন স্কালোনি

২০০৬ বিশ্বকাপের আর্জেন্টিনা দলে অভিজ্ঞ হাভিয়ের জানেত্তির বদলে হোসে পেকারমান বেছে নিয়েছিলেন স্কালোনিকে। সেসময় এ নিয়ে কথা হয়েছিল ঢের। ওই বিশ্বকাপে অবশ্য মাত্র একটি ম্যাচ বদলি খেলেছিলেন তিনি এবং মেক্সিকোর বিপক্ষে খেলা ম্যাচটিই ছিল তার আকাশি নীল-সাদা জার্সিতে শেষ।

এরপর কোচ হলেন স্কালোনি। হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে আর্জেন্টিনার দলে কাজও করলেন। ২০১৮ বিশ্বকাপের ব্যর্থতায় সাম্পাওলির বিদায়ের পর তিনি পেলেন আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন দায়িত্ব। দুই ম্যাচের জন্য। পরীক্ষায় উতরে গিয়ে পরে পেলেন পুরো দায়িত্ব। ‘অখ্যাত’ স্কালোনিকে শুরু থেকে শুনতে হয়েছে অনেক কথা। হজম করতে হয়েছে কটুক্তি।

সেই স্কালোনির হাত ধরেই এবার কাতার বিশ্বকাপে বাজিমাত করেছে আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা জিতে লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের সিংহাসনে ফেরার পর কাতারে জিতে নিয়েছে বিশ্ব জয়ের মুকুট। এখন স্কালোনি ভাসছেন প্রশংসার বন্যায়।

রেডিও কালভিয়ার সঙ্গে আলাপচারিতায় কোচ হওয়ার পেছনের গল্পটা শোনালেন স্কালোনি। খেলোয়াড়ি জীবনে আহামরি ছিলেন না বলে ফুটবলের সঙ্গে থাকার দুর্নিবার আকাঙ্ক্ষা থেকে কোচিংয়ের পথে আসা বলেও জানালেন তিনি।

“যখন সিদ্ধান্ত নিলাম কোচ হব, ২০১১ সালে যখন কোচিং কোর্স করলাম, জানতাম এটা আমার ভালো লাগবে এবং এটাই আমার চাকরি হবে। যখন আপনি নিয়মিত খেলতে পারবেন না, তখন আপনি প্রথমেই চাইবেন ফুটবলের সঙ্গে থাকতে, আমিও তাই চেয়েছিলাম এবং সেটা করতে কোচ হওয়ার চেয়ে ভালো পথ আর কোনটি।”

স্কালোনিকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনাও চলছে। এদিকে ক্লাব ক্যারিয়ারে দেপোর্তিভো লা করুনা ও মায়োর্কাতে লম্বা সময় কাটিয়েছিলেন স্কালোনি, তারাও তাকে কোচ হিসেবে চাইছে।

স্কালোনিও জানেন দেপোর্তিভো ও মায়োর্কার দরজা তার জন্য সবসময় খোলা। কিন্তু সেই দরজায় এখনই ঢু দেওয়ার ইচ্ছা যে নেই, তাও পরিষ্কার করে দিয়েছেন তিনি।

“আজ আমি যেখানে আছি, তাতে আমি খুশি।”

“সবাই ইতোমধ্যে জানে, আমার জন্য দরজা খোলা রেখেছে দেপোর্তিভো, সেখানে আমি খেলোয়াড় এবং মানুষ হিসেবে বেড়ে উঠেছিলাম এবং সেরা বছরগুলো কাটিয়েছিলাম। মায়োর্কাতে আমি থাকি, আমার পরিবার থাকে। সেখানে আমরা অন্য যেকোনো জায়গার চেয়ে ভিন্ন পরিবেশে থাকি, খুবই শান্ত পরিবেশ সেখানে। যে দুটি জায়গায় আমি আসলেই সচ্ছন্দবোধ করি, সেখানে কোনো একদিন কেন নয় (কোচের কাজ করা)।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...