| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

'পেলের আগে ১০ শুধুই একটি সংখ্যা ছিল'

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ৩০ ২১:২৪:০৮
'পেলের আগে ১০ শুধুই একটি সংখ্যা ছিল'

টাইব্রেকারে ক্রোটদের কাছে হেরেই ব্রাজিল বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। যা মেনে নিতে পারেনি সারা বিশ্বের ব্রাজিল ফ্য়ানরা। ম্য়াচের পর মাঠে অঝোরে কেঁদেছেন নেইমার। আর ঠিক সেই সময় হাসপাতালে ভর্তি ছিলেন সদ্যপ্রয়াত পেলে। নেইমারকে শান্ত করতে তিনি হৃদয় ছুঁয়ে নেওয়া পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

অলিম্পিক্সের সোনার পদক জয়ী নেইমার এবারও পারলেন না বিশ্বকাপ স্পর্শ করতে। তবে তিনি পেরেছেন ইতিহাস লিখতে। জাতীয় দলের জার্সিতে ১২৪ ম্যাচ খেলে পেলের ৭৭ গোলের মাইলস্টোন স্পর্শ করেছেন পিএসজি স্টার। পেলের অবশ্য এই কীর্তি গড়তে লেগেছিল ৯২ ম্যাচ।

পেলে ইনস্টাগ্রামে লিখেছিলেন, 'নেইমার আমি তোমাকে বড় হতে দেখেছি। তোমার জন্য গলা ফাটাই রোজ। তুমি ব্রাজিলের হয়ে গোল করায় আমাকে স্পর্শ করলে। অবশেষে আমি তোমাকে শুভেচ্ছা জানানোর সুযোগ পেলাম। আমরা দু'জনেই জানি এ পরিসংখ্যানের থেকেও অনেক বেশি কিছু। আমাদের সবচেয়ে বড় কর্তব্যই হচ্ছে অ্যাথলিটদের অনুপ্রাণিত করা। আমাদের সতীর্থদেরও অনুপ্রাণিত করা। অবশ্যই আগামীর প্রজন্ম এবং সবার ওপরে যারা এই খেলাটাকে ভালোবাসে।

দুর্ভাগ্যজনক ভাবে এটা আমাদের খুশির দিন নয়। তবে আমার রেকর্ড ৫০ বছর আগে তৈরি হয়েছিল। এতদিন কেউ তার ধারে কাছে আসতে পারেনি। তুমি পারলে। দেখিয়ে দেলে কত বড় এই কৃতিত্ব।' এবার নেইমার বুঝিয়ে দিলেন তাঁর জীবনে পেলে ঠিক কোন জায়গায়!

পেলের প্রয়াণবার্তায় এনজে টেন লেখেন, 'পেলের আগে, ১০ শুধুই একটি সংখ্যা ছিল। জীবনে কোনও এক সময় এই বাক্যাংশটি আমি কোথাও পড়েছিলাম। এই বাক্যটি, সুন্দর তবে অসম্পূর্ণ। আমি বলব পেলের আগে ফুটবল ছিল একটি খেলা। পেলে বদলে দিলেন সবকিছু। তিনি ফুটবলকে শিল্প ও বিনোদনে পরিণত করেছিলেন।

তিনি গরিব ও কৃষ্ণাঙ্গ মানুষদের আওয়াজ ছিলেন। ব্রাজিলকে দেখিয়ে ছিলেন গোটা বিশ্বের সামনে। ফুটবল এবং ব্রাজিল তার মর্যাদা বাড়িয়েছে। ধন্যবাদ রাজাকে! সে চলে গিয়েছে কিন্তু তাঁর জাদু রয়ে গিয়েছে। পেলে চিরন্তন।' পেলের মৃত্যুতে আজ শুধু ব্রাজিলেই নয়, সারা বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...