| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

পিসিবি বস হয়েই ইমরান-রমিজে অবিশ্বাস্য তথ্য দিল নাজাম শেঠি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৯ ১২:১৯:৪৩
পিসিবি বস হয়েই ইমরান-রমিজে অবিশ্বাস্য তথ্য দিল নাজাম শেঠি

পিসিবির ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ক্রিকেটদেরও তুলোধুনো করেন তিনি। ইমরান খান ও রমিজ রাজাকে লক্ষ্য করে নাজাম শেঠি বলেন, ‘ওরা কী করেছে সেটা আমাদের সামনেই আছে। সব তছনছ করে দিয়েছে। পাকিস্তান ক্রিকেটের বিশাল ক্ষতি করে দিয়েছে। এখন আবার সব ভাল করতে হবে। শূন্য থেকে শুরু করতে হবে। সেটাই বড় চ্যালেঞ্জ। কী ভাবে সব ঠিক করব সেটা ভেবে রাতে ঘুমোতে পারছি না।’

এর আগেও পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নাজাম। কিন্তু ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর পদত্যাগ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মতের মিল না হওয়ায় সরে যেতে বাধ্য হন বলে জানান তিনি, ‘আমি দায়িত্ব নিতে চাইনি। আমাকে বলা হয়েছিল তিন মাসের জন্য দায়িত্ব নিতে। সংবিধান তৈরি করতে। সেটা করেছিলাম। কিন্তু আইনি প্রক্রিয়ায় সব আটকে যায়। এক বছর পরে আবার সুযোগ আসে। প্রথমেই পাকিস্তান সুপার লিগের আয়োজন সাফল্যের সঙ্গে করেছি। কিন্তু ইমরান ক্ষমতায় আসার পরে আমি জানতাম, ও নিজের লোকদের ক্ষমতায় আনবে। মতের মিল হচ্ছিল না বলে সরে গিয়েছিলাম।’

চেয়ারম্যান থাকাকালে রমিজ রাজা জানিয়েছিলেন ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান আসলে, বিশ্বকাপ খেলতে সে দেশে যাবেন না বাবর আজমরা। কিন্তু এ বিষয়ে নাজাম শেঠি বলেন পাকিস্তান সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, ‘এত তাড়াতাড়ি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি জানি না, আগের বোর্ড প্রধান কী সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি কিছু শুনেছি। কিন্তু পরিস্থিতি দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। কারণ, সেই সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে। ভারতে খেলার বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। সব সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। ওরা যা বলবে সেটাই হবে।’

পিসিবির চেয়ারম্যাচের দায়িত্ব নিয়েই বেশ কিছু ঘোষণা দেন নাজাম শেঠি। ২০১৯ সালের সংবিধান অনুযায়ী তৈরি হওয়া সব কমিটিকে বরখাস্ত করেছেন তিনি। মোহাম্মদ ওয়াসিমের চুক্তি বাতিল করে পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় শাহিদ আফ্রিদিকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...